৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্ররা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবেন

মীর মোজাহারুল হক চৌদ্দগ্রাম ( কুমিল্লা) প্রতিনিধি
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

৩১ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই ঘোষণাপত্রের মাধ্যমে বাহাত্তরের সংবিধান বাতিল চাওয়া হবে বলেও জানিয়েছেন তাঁরা। তবে এর বেশি কিছু জানানো হয়নি।

৩০ ডিসেম্বর  সোমবার কুমিল্লার চৌদ্দগ্রামে এক অনুষ্ঠানে বক্তব্যে একথা বলেন কবি  ফরহাদ মাজহার। চৌদ্দগ্রামে  বিলকিছ আলম পাঠাগার আয়োজিত ‘গণ-অভ্যুথান পরবর্তী সমাজসংস্কার ও বই পড়ার প্রয়োজনীয়তা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় বিভিন্ন বিষয়ের পাশাপাশি ৩১ ডিসেম্বরের কর্মসূচি নিয়ে কথা বলেন ফরহাদ মজহার।

৩১ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মিনারে গণজমায়েত ও ঘোষণাপত্র পাঠ সম্পর্কে ফরহাদ মজহার বলেন, ‘আমি জানি না, তারা ওই দিন কী ঘোষণা করতে যাচ্ছে। তবে তাদের উদ্দেশে আমি বলব, রাষ্ট্র ও সরকার এক নয়, জনগণ ও সার্বভৌমত্বই হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র এবং সরকার—এই দুই বিষয় আমাদের কাছে পরিষ্কার নয়। আমরা আশা করব, ছাত্ররা আমাদের কাছে এই বিষয়টি পরিষ্কার করবে।’ ফরহাদ মজহার বলেন, ‘আমরা সকলে মিলেমিশে একটা সমাজ, এই সমাজে থাকবে রাজনীতি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান এবং সবাই মিলে হবে একটি সমাজ। এ সমাজ যদি সৃষ্টি করতে পারি, তাহলেই আমাদের মধ্যে কোনো ফ্যাসিজম হবে না। আর যদি না পারি, তবে আমাদের মধ্যে আবারও ফ্যাসিজম সৃষ্টি হবে।’
Advertisement

জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কে ফরহাদ মজহার বলেন, ‘গণ-অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের কৃতিত্বে হয় নাই। এর কৃতিত্ব সম্পূর্ণ ছাত্রদের। ছাত্রদের সঙ্গে পরবর্তী সময়ে এ দেশের আমজনতা একত্র হয়েছে। এরপরে হয়েছে গণ-অভ্যুত্থান।’ ফরহাদ মজহার বলেছেন, ‘ইতিহাস ভুলে যাওয়াকে ফ্যাসিজম বলে। রাজনীতি মানে আমাদের একটি সমাজ। ফ্যাসিজম আমাদের সবার মধ্যেই রয়েছে। আমরা যদি ইতিহাস ভুলে যাই, তবে আমরাও ফ্যাসিস্ট হয়ে যাব।’

তিনি বলেন, ‘ক্ষমতা থাকাকালীন শেখ হাসিনা ইতিহাসকে ভুলে গিয়েছিলেন। তার জন্য তারা ফ্যাসিস্ট হয়ে গিয়েছে।’ ফরহাদ মজহার তরুণ প্রজম্মকে বেশি বেশি বই পড়ে, ইতিহাস জানার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘তোমরা যত বেশি কোরআন, হাদিস ও বই পড়বে, তত বেশি ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।’

মাওলানা মো. নূরুল আলম খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্যাহ, বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আগা আজাদ চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. সাহাব উদ্দিন আহমাদ, বানানের সভাপতি মো. রুমেল, তরুণ কবি সাংবাদিক ইমরান মাহফুজ প্রমুখ।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন