২০ দিন পেরিয়ে গেলেও নিখোঁজ দুই স্কুলছাত্রের কোনো সন্ধান মেলেনি।

‎সোহেল রানা সিরাজগঞ্জ প্রতিনিধি
বুধবার, ০১ জুলাই ২০২৬

‎সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনীতে দুই স্কুল ছাত্র নিখোঁজের ২০দিন অতিবাহিত হলেও এখনও কোন সন্ধান মেলেনি। ২০দিন ধরে নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশ নড়েচড়ে বসেছে, পুলিশ রাকিব ও রাহিম নামক ২জনকে গ্রেপ্তার করেছে।এলাকাবাসী জানায় গ্রেপ্তারকৃত দু'জনই কিশোর গ্যাংয়ের সদস্য। এদিকে নিখোঁজ শিশুদ্বয়ের পিতা-মাতা সন্তানের সন্ধান না পেয়ে অসুস্হ হয়ে পাগল প্রায়।

গত ১১ জুন একই গ্রামের দুই কিশোর রাকিব ও রাহিম এই দু'জন মিলে আব্দুল্লাহকে বাড়ি থেকে ডেকে খুকনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যায় , পরে আব্দুল্লাহ স্কুল থেকে টিফিন খেতে বাড়িতে যায়। রাহিম ও রাকিব আবারও তার বাড়িতে এসে আব্দুল্লাহকে ডেকে নিয়ে যায়। সেই থেকে আব্দুল্লাহ নিখোঁজ হয়। রাকিব ও রাহিম নামে এই দুই কিশোর ঢাকাতে অবস্থান করছিল খোঁজ পেয়ে আব্দুল্লাহর বাবাসহ আত্নীয়স্বজন তাদেরকে গত ১৩ জুন ঢাকা থেকে উদ্ধার করে  খুকনীতে নিয়ে আশে। এ খবর পেয়ে মোঃ হালিম ও সেলিমের নেতৃত্বে ১৪/১৫জন এসে   রাকিব ও রাহিমকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। ঐদিনই আব্দুল্লাহ'র বাবা মোঃ শামীম হোসেন বাদী হয়ে থানায় মামলা করলে  ঐ দু'জনকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে কোর্টে চালান দেয়া হয়।

Advertisement

‎‎উল্লেখ্য,গত ১৩-৬-২৬ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এনায়েতপুর থানায় একটি মামলা রুজু করা হয়,যার  নং ০৭,আর্জিতে নিখোঁজরা হলেন, খুকনী রহমত খোলার মোঃ শামীমের ছেলে মোঃ আব্দুল্লাহ (৯) ও দৌলতপুর সামান্য পাড়ার মোঃ খোরশেদ এর ছেলে মোঃ আফসার (১০)। এই মামলার বাদি হচ্ছে আব্দুল্লাহ'র বাবা সামীম। ‎ গত ২১জুন এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। ‎মানববন্ধনে বক্তব্য রাখেন, খুকনী ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, বিএনপি নেতা লিয়াকত হোসেন লাবু ও থানা ছাত্র দলের সদস্য সচিব ইমতিয়াজ হাসান মোল্লা সহ নিখোঁজের পিতা মাতা ও শিক্ষার্থীরা।এসময়  বক্তারা বলেন, দুটি নিষ্পাপ শিশু নিখোঁজের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানায়। গত ১৩-৬-২৬ তারিখে গ্রেপ্তারকৃত রাকীব ও রাহিমকে পুলিশের জিজ্ঞাসাবাদের সময় তাদের সাথে হাসু  নামক একজন ছিল বলে তারা স্বীকারোক্তি দেয়। পুলিশ মোঃ হাসুকে গ্রেফতার করে থানায় এনে অঞ্জাত কারণে ছেড়ে দেয়। বাদী পক্ষ বলছে, পুলিশ মোটা অংকের বিনিময়ে হাসুকে ছেড়ে দিয়েছে বলে তারা সন্দেহ  করছে। ‎ ‎এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি জাহিদ হাসান বলেন, দুই শিশু নিখোঁজের মামলায় দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন