২০২৬ বিশ্বকাপকে ঘিরে শাকিরা-বার্না বয়ের গান ‘দাই দাই’
পপসম্রাজ্ঞী শাকিরা ও নাইজেরিয়ান তারকা বার্না বয় একসঙ্গে নিয়ে এলেন নতুন গান ‘দাই দাই’।
২০২৬ ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে তৈরি এই গানটি প্রকাশিত হয়েছে ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর সমর্থনে। মিয়ামিতে ধারণ করা মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন হান্না লাক্স ডেভিস। ভিডিওতে বিশ্ব ফুটবলের বহু তারকাকে দেখা গেছে, যার মধ্যে রয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেন, রদ্রি, ভিনিসিয়াস জুনিয়র, আর্লিং হালান্ডসহ আরও অনেকে। এছাড়া সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংগঠন ‘ঘেটো কিডস’ও অংশ নিয়েছে ভিডিওটিতে। মেক্সিকো সিটির ঐতিহাসিক স্থাপনা ‘আনহেল দে লা ইনদেপেন্470;েনসিয়া’-এর চূড়ায় শাকিরার শুটিং দৃশ্য ভিডিওটির অন্যতম আকর্ষণ। আগামী ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালে ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ‘হাফটাইম শো’। সেখানে শাকিরা, ম্যাডোনা ও বিটিএসের সঙ্গে মঞ্চে পারফর্ম করবেন এবং বার্না বয়ের সঙ্গে ‘দাই দাই’ গানটি পরিবেশন করবেন তিনি। গানটি ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর অফিসিয়াল অ্যান্থেম হিসেবে ব্যবহৃত হবে, যার মাধ্যমে ১০০ মিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শাকিরা গান থেকে অর্জিত পুরো রয়্যালটি দান করবেন এই তহবিলে। পাশাপাশি সোনি মিউজিক ২.৫ লাখ ডলার অনুদান দিয়েছে এবং তার আসন্ন ট্যুরের প্রতিটি টিকিট বিক্রি থেকে ১ ডলার করে ফান্ডে যাবে।

Comments
No comments
Add a comment: