হিন্দুদের জন্য পৃথক প্রদেশের দাবি, কে এই চৈতালী চক্রবর্তী?

অনলাইন ডেক্স
রবিবার, ২১ জুন ২০২৬

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের জন্য পৃথক প্রদেশ গঠনের প্রসঙ্গ তুলে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন আইনজীবী চৈতালী চক্রবর্তী।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তাকে নিয়ে শুরু হয় নানা আলোচনা ও বিতর্ক। খোঁজ নিয়ে জানা গেছে, চৈতালী চক্রবর্তী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের একজন সদস্য। সংগঠনটির তথ্য অনুযায়ী, তিনি ২০১৬ সালের ২২ মে সদস্যপদ লাভ করেন এবং পেশাগতভাবে আইনজীবী হিসেবে কাজ করছেন। ভাইরাল হওয়া বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের অধিকার ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। একইসঙ্গে তিনি হুঁশিয়ারিমূলক ভাষায় দাবি করেন, পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে সনাতনীদের জন্য আলাদা প্রদেশের দাবি উঠতে পারে। বক্তব্যে তিনি ধর্মীয় সহাবস্থান, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং মৌলবাদ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

Advertisement

তবে তার বক্তব্যের কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। অনেকেই মন্তব্যগুলোকে উসকানিমূলক ও বিভাজন সৃষ্টিকারী বলে আখ্যা দিয়েছেন, আবার কেউ কেউ সংখ্যালঘুদের উদ্বেগ প্রকাশের অধিকার হিসেবে দেখছেন। এদিকে বিভিন্ন সময়ের বক্তব্য ও রাজনৈতিক অবস্থানের কারণেও চৈতালী চক্রবর্তী আলোচনায় ছিলেন। বিভিন্ন সাক্ষাৎকার ও জনসমাবেশে তাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমান–এর প্রতি সমর্থন জানাতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর মধ্যে কয়েকটিতে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে এবং দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে দেখা যায়। চৈতালী চক্রবর্তীর সাম্প্রতিক বক্তব্য নিয়ে এখনো কোনো সরকারি প্রতিক্রিয়া বা আইনি পদক্ষেপের ঘোষণা পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা