হারাম থেকে বাঁচতেই দ্বিতীয় বিয়ে: মাদানী

দ্বিতীয় বিয়ে করেছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী।
বুধবার (৬ মে) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, তিনি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, সমাজে অনেকেই বিবাহিত হয়েও হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে, কিন্তু তিনি সেই পথে যেতে চাননি। তাই হালালের মধ্যে থেকে জীবন পরিচালনার জন্য তিনি দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেন। তিনি আরও লেখেন, এই সিদ্ধান্তে তার প্রথম স্ত্রীর কষ্ট হয়েছে এবং বিষয়টি তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে।
তবে তিনি মনে করেন, এটি মানুষের বানানো নিয়ম নয়, বরং আল্লাহর বিধান। মাদানী জানান, বিষয়টি বুঝিয়ে সমাধানের চেষ্টা করেছেন এবং দীর্ঘ সময় আল্লাহর কাছে দোয়া করেছেন যেন পরিস্থিতি সহজ হয়। তিনি তার অনুসারীদের কাছে দোয়া চেয়ে বলেন, যেন আল্লাহ তার দুই পরিবারকে ধৈর্য ও প্রশান্তি দান করেন এবং বিষয়টি সহজভাবে মেনে নেওয়ার তাওফিক দেন। সবশেষে তিনি লেখেন, ইনসাফ রক্ষা করাই সবচেয়ে বড় দায়িত্ব, এবং তিনি আল্লাহর কাছে দোয়া করেন যেন তিনি কারও অধিকার নষ্ট না করেন এবং ন্যায়ভাবে সংসার পরিচালনা করতে পারেন।

Comments
No comments
Add a comment: