হালদার উজান মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলন: দুইজনকে জেল-জরিমানা ।

মো. রবিউল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি)
মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র 'বঙ্গবন্ধু হেরিটেজ' খ্যাত হালদা নদীর উজান খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গোরখানা, ছদুরখীল, তুলাবিল, আাছাদতলী, কালাপানি ও যোগ্যাছোলায় হালদা ও তার উপ-শাখায় প্রায় অর্ধশতাধিক স্থানে শ্যালো মেশিনের সাহায্যে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে শত শত ট্রাক বালু।

এতে হালদার দু-পাড়ের প্রায় ১৫ কিলোমিটার জায়গা ভেঙ্গে ক্ষত-বিক্ষত হয়ে পড়েছে। নদীতে বিলীন হচ্ছে ফসিল জমি। দীর্ঘ কয়েক বছর যাবৎ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিরামহীনভাবে চালিয়ে আসছে এই ধ্বংসযজ্ঞ। তাদের দৌরাত্ব ঠেকাতে বিভিন্ন সময় ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা করে আসছে স্থানীয় প্রশাসন।

এরই ধারাবাহিকতায় সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার বাটনাতলী ইউনিয়নের ছদুরখীল ও যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া চাকমাপাড়া এলাকায় উত্তোলনকৃত বালু মহালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইজনকে জেল-জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী। এসময় উত্তোলনকৃত বালু জব্দ করা হয়।
Advertisement

অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপন আইন ২০১০ এর ১১ ধারায় অপরাধ ১৫(১) ধারায় খাড়িছড়া চাকমাপাড়ায় বালু উত্তোলনের দায়ে ছদুরখীলের বাসিন্দা মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. সুমন মিয়া (৩৬)কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ছুদুরখীলে বালু উত্তোলের দায়ে সাপমারা এলাকার বাসিন্দা মনু মিয়ার ছেলে মো. শহীদুল ইসলাম (৩৬)কে ১ লক্ষ টাকার জরিমানা করা হয়।


এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী বলেন, উপজেলায় ৩ টি বালু মহাল ইজারা থাকা স্বত্ত্বেও কতিপয় ব্যক্তিরা বঙ্গবন্ধু হেরিটেজ হালদা নদীতে বেআইনিভাবে বালু উত্তোলন করার অপরাধে জরিমানা ও কারাদন্ড প্রদান করা হয়েছে।  এ ধরণের কাজে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন