ফেনীতে শুরু হয়েছে সাতদিনব্যাপী বৃক্ষ মেলা

প্রকৃতিকে হত্যা করা যাবে না, গাছপালা বিভিন্ন প্রাণী টিকে থাকলে প্রকৃতির ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনে প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
বুধবার (২৩ জুলাই) ফেনীতে বৃক্ষমেলা ও বৃক্ষরোপন অভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আরও বলেন, পরিকল্পিত নগরায়ন নতুন নতুন বনায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সকলকে অন্তত একটি করে গাছ লাগানো উচিত। প্রকৃতিকে টিকিয়ে রাখতে পারলে আমরা এ পৃথিবীতে মন ভরে অক্সিজেন গ্রহন করতে পারবো। বাংলাদেশে বিভিন্ন সময় প্রাকৃতিক দূর্যোগ বিশেষ করে তীব্র গরম, বন্যা, জলোচ্ছ্বাস সবকিছুই গাছ বৃক্ষের সম্পৃক্ততা রয়েছে। গাছ শুধু অক্সিজেন নয় গাছ আমাদের ছায়া, দৈনন্দিন ফলের চাহিদা পূরন,কাঠ, লাকড়ি ইত্যাদি পাচ্ছি। গাছপালা নির্বিচারে হত্যা করা হচ্ছে। এমন অবস্থা চলতে পারে না। অপরিকল্পিত নগরায়ন, পুকুর, খাল বিল দখল বন্ধ করতে হবে।

"পরিকল্পিত বনায়ন করি,সবুজ বাংলাদেশ গড়ি"- এ প্রতিপাদ্যকে সামনে রেখে শহরের মিজান রোডের শহীদ জহির রায়হান মিলনায়তন মাঠে সাতদিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম। বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো: মোশারফ হোসেন মিলন।এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা , নার্সারী মালিক সমিতির সভাপতি আবু বক্কর, করাতকল মালিক সমিতির সভাপতি আমির হোসেন চৌধুরী মোজাম্মেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাগলনাইয়া রেঞ্জ কর্মকর্তা মো: মামুন মিয়া। এসময় সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক, সোনাগাজী উপজেলা রেঞ্জ কর্মকর্তা তাজ উদ্দিনসহ বন বিভাগের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, বৃক্ষ মেলায় বিভিন্ন ফলজ, বনজ,ঔষধী,ফুল, মাশরুম,পরিবেশ বান্ধব পণ্যের ব্যাগের স্টলসহ মোট ১০ টি স্টল রয়েছে।

Comments
No comments
Add a comment: