মতলব উত্তরে চরাঞ্চলে করলার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

সফিকুল ইসলাম রানা
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর পশ্চিম পাড়ে অবস্থিত এখলাসপুর, মোহনপুর ও জহিরাবাদ ইউনিয়নের চরাঞ্চল বোরচর, চর উমেদ ও চর কাশিম, চরওয়েস্টার যেন এখন করলার রাজ্য। চলতি মৌসুমে এখানে করলার বাম্পার ফলনে কৃষকের মুখে ফুটেছে প্রশান্তির হাসি।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে চলছে করলা তোলার ধুম। কৃষকরা ব্যস্ত সময় পার করছেন ক্ষেতের করলা সংগ্রহ, বাছাই ও বাজারজাতকরণের কাজে। এখানকার করলা চাহিদা মেটাতে শুধু চাঁদপুর নয়, যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। সরাসরি পাইকাররা চরাঞ্চলে এসে কৃষকদের কাছ থেকে করলা কিনে নিয়ে যান। আবার অনেক কৃষক নিজেরাই স্থানীয় হাট-বাজারে গিয়ে করলা বিক্রি করে থাকেন।

করলা চাষি সিরাজ মিয়াজি, জয়নাল, সেরাজুল, তফাজ্জল হোসেন বলেন, এই বছর করলার ফলন খুব ভালো হইছে। আবহাওয়া অনুকূলে থাকায় গাছে গাছে করলার ছড়াছড়ি। প্রতি কেজি করলা পাইকারি বাজারে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি করছি। আমরা খুশি।

Advertisement
আরেক কৃষক মো. রহিম মিয়া বলেন, পাঁচ বিঘা জমিতে করলা চাষ করছি। এখন পর্যন্ত প্রায় তিন লাখ টাকার মতো বিক্রি করছি। আশা করি মৌসুম শেষে আরও আয় হবে।

পাইকার সোহেল মিয়া জানালেন, এই চরাঞ্চলের করলা খুব টাটকা ও সুস্বাদু হয়। আমরা ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় করলা পাঠিয়ে থাকি। চাষিরাও ভালো দাম পাচ্ছেন, আমরাও লাভবান হচ্ছি।
মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী বলেন, চরাঞ্চলের উর্বর বালুমাটি ও খোলা পরিবেশ করলা চাষের জন্য দারুণ উপযোগী। কৃষকেরা অনেক কষ্ট করে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষেতের যত্ন নেন। আমরা চেষ্টা করছি তাঁদের পাশে থাকতে—পরামর্শ, প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ে নিয়মিত তদারকির মাধ্যমে।

এই এলাকার করলা এখন শুধু জীবিকার উৎস নয়, বরং একটি সম্ভাবনাময় কৃষি অর্থনীতির প্রতিচ্ছবি। স্থানীয় কৃষক ও পাইকারদের দাবি—সরকারি সহযোগিতা ও আধুনিক সংরক্ষণ ব্যবস্থা থাকলে এই করলা রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা আনা সম্ভব।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন