হারিয়ে যাচ্ছে ফুটকি

অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৮ মে ২০২৪

একসময় বাংলাদেশের বসতভিটার আশেপাশে, ফসলের জমি, জমির আলে, পুকুর পাড়ে, সড়ক-মহাসড়কের ধারে, পতিত স্থান এবং গ্রামীণ রাস্তার ধারে অনায়াসে ফুটকি গাছ জন্মাতে দেখা যেত।

এটি স্থান ভেদে ফটকা, পটকা, টেপা, বন পেটারি, বন টেপারি ইত্যাদি নামেও পরিচিত। তবে ফুটকি নামে অধিক পরিচিত। ঝোপ-ঝাড় কমে যাওয়া, জলবায়ুর পরিবর্তন, যত্রতত্র বসতভিটাসহ জমির পরিমাণ কমে যাওয়ায় প্রকৃতি থেকে ফুটকি হারিয়ে যেতে বসেছে।  জানা গেছে, রৌদ্রোজ্জ্বল থেকে হালকা ছায়াযুক্ত সব ধরনের মাটিতে জন্মে ফুটকি। জলাবদ্ধতা সহ্য করতে পারে না। গাছ শাখা-প্রশাখাযুক্ত  রসালো এবং নরম মানের। উচ্চতায় সাধারণত ১-৩ ফুট পর্যন্ত হয়ে থাকে। পাতা রঙে সবুজ, আকারে বর্শাকৃতির, অগ্রভাগ সুচালো। পত্রকক্ষ থেকে ফুল ধরে। ফুুল আকারে ছোট, তারকাকৃতির, রঙে হালকা হলুদ, মাঝে পরাগ অবস্থিত। ফুটকি বর্ষজীবী বীরুৎ জাতীয় ভেষজ উদ্ভিদ। ফুল শেষে গাছে ফল ধরে। পাকা ফল স্বাদে টক-মিষ্টি। ফল কাঁচা ও পাকা দুই অবস্থাতেই খাওয়া যায়। তবে কাঁচা ফলের তুলনায় পাকা ফল স্বাদে মজাদার। এর কাঁচা ফল রঙে সবুজ, পাকা ফল রঙে হলুদাভ। ফল আকারে লাটিম সদৃশ বা হৃদপিণ্ডাকার, পাঁচ খাঁজযুক্ত, অগ্রভাগ চোখা, ভেতরের অংশ অনেকটাই ফাঁপা এবং ফলের উপ&#

Advertisement
2480;ি অংশ পাতলা-নরম খোসা দ্বারা আবৃত থাকে। ভেতরে অংশে থাকে মটর দানার চেয়ে বড় আকারের একটি মাত্র গোলাকার ফল। পাকা ফল রঙে সোনালি এবং ফলের ভেতরে থাকে অসংখ্য পরিমাণ ক্ষুদ্র ক্ষুদ্র বীজ থাকে। পরিপক্ক বীজ রঙে সোনালি। ফল পাকলে আপনাআপনি মাটিতে ঝরে পড়ে এবং ঝরা ফলের বীজ থেকে পরবর্তী মৌসুমে নতুন গাছের জন্ম হয়। মৌসুম অনুযায়ী গ্রীষ্ম থেকে বাংলার প্রকৃতিতে ফুটকি গাছের দেখা মিলে এবং এ সময় থেকে শীতকাল অবধি ফুটকি গাছে ফুল-ফল ধরার মৌসুম। তবে বেশি পরিমাণে ফুল-ফল ধরে হেমন্ত ও শীতকালে।পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ আবিদ করিম মুন্না জানান, ফুটকির ফল দিয়ে হঠাৎ কপালে আঘাত করলে ‘ফট’ শব্দ করে ফেটে যায়। অনেকটা পটকা ফোটার মতো। গাছের রয়েছে নানাবিধ ভেষজগুণ। এর ফল ফাইসালিন, ট্যানিন, ম্যালিক অ্যাসিড ও ভিটামিন-সি সমৃদ্ধ। এর পাতা ও ফল মূত্রনালির সংক্রমণ ও গণোরিয়া প্রতিরোধে কাজ করে। ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, চোখের দৃষ্টিশক্তি, শরীরে বলবর্ধক, ক্লান্তি দূর এবং যৌনক্ষমতা বৃদ্ধি করে। ডায়াবেটিস রোগে উপকার ছাড়াও ত্বক ও চুল সজীব রাখে এবং ত্বকের ক্ষত দূর করে।  কাঁচা ফল সবজি হিসেবে ভাজি করে খাওয়া যায়। ফুটকি গাছ ধীরে ধীরে বিপন্ন হয়ে পড়ছে।


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন