হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মতলব উত্তরে বিএনপি নেতা লাভলু’র জানাযা ও দাফন

সফিকুল ইসলাম রানা, ব্যুরোচিফ চাঁদপুর জেলা।
শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২



চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ লাভলুর জানাযা শেষে মৃতদেহ দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় মান্দারতলী বাজার সংলগ্ন মোজাদ্দেদীয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জানাজার নামাজে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

জানাযার নামাজ শেষে মতলব উত্তর উপজেলা বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। পরে জানাযার নামাজ শেষে সামাজিক কবরস্থানে সলিমুল্লাহ লাভলুর মৃতদেহ দাফন সম্পন্ন হয়েছে। ইউনিয়ন বিএনপির এই জনপ্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন ও সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী নুরুল হুদার পুত্র তানভীর হুদা জানাযার নামাজে অংশ গ্রহণ করেন ও মরহুমের আত্মার শান্তি কামনায় গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Advertisement
জানাযার নামাজে আরো অংশ গ্রহণ করেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. ফজলুল হক সরকার হান্নান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, উপজেলা যুবদলের সভাপতি খায়রুল হাসান বেনু, সাধারণ সম্পাদক রাশেদ জামান টিপু, যুবদল নেতা ফয়সাল আহমেদ সোহেল, যুবদল নেতা নোমান হোসেন, যুবদলের নেতা মমিন সরকার, উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুল হুদা ফয়েজী, ছাত্রদল নেতা জয়নাল পাটোয়ারী সহ শত শত নেতাকর্মী।

গত ১ নভেম্বর দিনগত রাতে তার বাড়ির রাস্তার পাশে কে বা কারা তাকে হত্যা করে ফেলে রেখে যায়। পরে ২ নভেম্বর ভোরে জাহাঙ্গীর আলম নামে এক ভ্যান চালক লাশ দেখে ডাকচিৎকার দেন। পরে মতলব উত্তর থানা পুলিশ তার নিথর দেহ উদ্ধার করে পোস্টমর্টেমে পাঠান। পরে বৃহস্পতিবার ৩ নভেম্বর জানাযা শেষে দাফন সম্পন্ন হয়।
এদিকে অকালে সলিমুল্লাহ লাভলুকে হারিয়ে পাগল প্রায় তার স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনরা। তার এ মৃত্যুতে এলাকায় সর্বস্তরে শোকের ছায়া নেমে গেছে। মান্দারতলী ও আশপাশের এলাকা যেন স্তব্ধ হয়ে গেছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন