হলের খাবারের মান ও রক্ষণাবেক্ষণ নিয়ে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অসন্তোষ

সোহাগ খান বাপ্পী পাবনা, সদর (প্রতিনিধি)
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারের মান ও রক্ষণাবেক্ষণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। দীর্ঘদিন ধরেই নিরাপদ, মানসম্মত ও ন্যায্যমূল্যের খাবারের সংকটে ভুগছেন তারা। পাশাপাশি বিশুদ্ধ পানি ও পরিচ্ছন্নতার অভাবেও চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, ডাইনিংগুলোতে পরিবেশিত খাবার মানহীন ও দামের তুলনায় পরিমাণে অপ্রতুল। রান্নার পরিবেশও সবসময় অপরিষ্কার ও অস্বাস্থ্যকর থাকে। অনেক সময় আগের দিনের বাসি খাবার ও বারবার ব্যবহৃত তেলে রান্না করা তরকারি পরিবেশন করা হয়। এসব নিয়ে অভিযোগ জানালেও স্থায়ী সমাধান পাওয়া যায় না।

শিক্ষার্থীরা জানান, বর্তমানে ভাতের প্লেটপ্রতি দাম বাড়লেও পরিমাণ কমে গেছে। মাছ বা মুরগির মাংসের টুকরোও অত্যন্ত ছোট—যা দৈনিক পুষ্টি চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নিম্নমানের খাবারের কারণে অনেকে অসুস্থও হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন শিক্ষার্থীর দৈনিক ২,০০০–৩,০০০ কিলোক্যালরি শক্তি ও প্রতি কেজি ওজনের জন্য ১.২ গ্রাম প্রোটিন প্রয়োজন। কিন্তু মানহীন ও অপর্যাপ্ত খাবারের কারণে শিক্ষার্থীরা পুষ্টিহীনতার ঝুঁকিতে পড়ছেন। তাছাড়া পোড়া তেল, বাসি খাবার ও ভেজাল মসলা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে—যার ফলে ক্যান্সার, হৃদরোগ ও লিভারের সমস্যার আশঙ্কা বাড়ে।

Advertisement

শিউলীমালা হলের এক শিক্ষার্থী জানান, “ভাত অনেক সময় আধা সিদ্ধ থাকে, তরকারির পরিমাণ কম দেওয়া হয়, এমনকি খিচুড়িতেও কোনো সবজি থাকে না। প্রভোস্ট ম্যাডামকে বললে তিনি বলেন, ‘ওরা তো ব্যবসা করে, মেয়েরা ডাইনিংয়ে কম খায়।’”

দোলনচাঁপা হলের এক শিক্ষার্থী বলেন, “খাবার সময়মতো পরিবেশন করা হয়, তবে সম্প্রতি চালের মান কমেছে—ভাতে মাঝে মাঝে পোকা পাওয়া যায়। নিয়মিত তদারকি ও মেনুতে বৈচিত্র্য আনলে মান উন্নত হবে।”

অগ্নিবীণা হলের শিক্ষার্থী নাইম হোসেন বলেন, “ছেলেদের দুই হলের খাবারের মান প্রায় একই। কোথাও ভাত ভালো, কোথাও তরকারি। কিন্তু আগের দিনের খাবার গরম করে পরিবেশন করা হয়—যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হল প্রশাসনের উচিত খাবারে ভর্তুকি দেওয়া এবং রান্নায় আরও সতর্কতা অবলম্বন করা।”

বিদ্রোহী হলের শিক্ষার্থী রিফায়েত হোসেন বলেন, “কিছু খাবার ভালো, কিছু একেবারেই নিম্নমানের। ফ্রিজ ও রান্নাঘরের সরঞ্জাম অপরিষ্কার থাকে, পচা সবজি ব্যবহার করা হয়, তেল বারবার ব্যবহার করে কালো হয়ে যায়। সব মিলিয়ে পরিবেশটি অস্বাস্থ্যকর।”

এ বিষয়ে শিউলীমালা হলের প্রভোস্ট ড. হাবিবা সুলতানা বলেন, “আমরা নিয়মিতভাবে খাবারের মান তদারকি করি। কোনো ত্রুটি চোখে পড়লে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে বলা হয়। ভবিষ্যতে নিম্নমানের চাল, পোকাযুক্ত বা বাসি খাবার যাতে ব্যবহার না হয়—সেদিকে কঠোর নজরদারি থাকবে। পাশাপাশি শিক্ষার্থীদের পরামর্শ অনুযায়ী মেনুতে নতুন খাবার যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।”

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা