হরিণের মাংস বিক্রির অভিযোগে দুই অভিযুক্ত কারাগারে

বাগেরহাটের রামপাল উপজেলায় রাস্তায় প্রকাশ্যে হরিনের মাংস বিক্রির অভিযোগে দুই জনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রবিবার দিবাগত রাতে রামপাল উপজেলার গিলাতলা বাজার থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ১৮ ই সেপ্টেম্বর দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তারা হলেন :- মোংলা উপজেলার সোনাইতলা ইউনিয়নের সওকত সরদার ও রামপাল উপজেলার চাকশ্রী এলাকার হেকমত আলি।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিরা সুন্দরবনের সংরক্ষিত এলাকায় অবৈধ ভাবে ঢুকে হরিণ হত্যা করে। সেই হরিণের মাংস রামপাল উপজেলার গিলাতলা বাজারে প্রকাশ্যে রাস্তায় দাড়িয়ে বিক্রি করে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে তাদেরকে গ্রেফতার করি।
তিনি আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুজনকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
ওসি জানান আসামিদের কাছ থেকে সাড়ে ছয় কেজি হরিণের মাংস এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

Comments
No comments
Add a comment: