হতাশা থেকে হাসির পথে: নিলুফার অনুপ্রেরণামূলক যাত্রা
নিলুফা ইয়াছমিন—এই নামটা এখন অনেকেই চেনেন না, কিন্তু "Nila's Khabar Dabar" নাম বললে অনেকের চোখে মুখে চেনা একটা হাসি খেলে যায়।
নিলুফার যাত্রা শুরু হয়েছিল একেবারেই সাধারণভাবে, কিন্তু আজ সে সোশ্যাল মিডিয়ায় একটি পরিচিত নাম। এই চেনা নামের পেছনে আছে দীর্ঘ পরিশ্রম, অগণিত চেষ্টা আর অশ্রু–ঘাম মেশানো এক সংগ্রামী গল্প।

নিলুফা জানালেন, “আমি সবসময় চেয়েছি নিজে কিছু করতে। শুরুটা করেছিলাম সেলাইয়ের কাজ দিয়ে। আশেপাশের মানুষদের জামা সেলাই করতাম, ভেবেছিলাম এখান থেকেই ঘুরে দাঁড়াবো। কিন্তু সেটা হয়নি।”হাল না ছেড়ে পরবর্তীতে পুঁতির কাজ শুরু করেন। তৈরি করেছিলেন হাতের তৈরি ব্যাগ, ওয়ালমেটসহ নানা কিছু। কিন্তু সেখানেও সফলতা ÷1;রা দেয়নি।এরপর এলো করোনা। তখন সবাই যখন ঘরে, নিলুফা তখন শুরু করলেন ইউটিউবে রান্নার ভিডিও তৈরি করে। রান্নার রেসিপি দিয়ে যাত্রা শুরু করে ধীরে ধীরে ব্লগিং ও ফানি ভিডিওর দিকে এগিয়ে যান। নিলুফার কথায়, “ফানি ভিডিওগুলো সবাই এত ভালোভাবে গ্রহণ করলো যে, আর পেছনে ফিরে তাকাতে হয়নি।”

আজ তাঁর ফেসবুক পেইজে ৮ লাখ ফলোয়ার, ইউটিউবে ২ লাখ সাবস্ক্রাইবার এবং নিয়মিত আয় হচ্ছে ফেসবুক থেকে।তিনি বলেন, “আমার এই গল্পটা শুনতে ছোট মনে হলেও এর পেছনে আছে অনেক পরিশ্রম, সময়, ধৈর্য, এবং অনেকের কটু কথা সহ্য করার সাহস। এসব কিছু সহ্য করেই আজ আমি এখানে।”
নিলুফার মতো যারা কিছু করতে চান, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “চেষ্টা করে যান, একদিন সফলতা ঠিকই আসবে।”

Comments
Tasfia Tabassum Tanha
লক্ষীপুর থেকে বলছি Congratulations আপু এগিয়ে যাও🥰🥰
Osman Howlader Even
Thank you 🥰
Jakia sayed
অভিনন্দন এবং শুভকামনা 💞💞💜
Add a comment: