ফটোশুটেই নিজের গল্প লিখছেন নবীন মডেল জিদান
নারায়ণগঞ্জের তরুণ মডেল জিদান ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছেন শোবিজ অঙ্গনে।
২০২৬ সালের ৭ জানুয়ারি থেকে তার মডেলিং যাত্রা শুরু হলেও, অল্প সময়েই আত্মবিশ্বাস আর পরিবারের সমর্থনকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন তিনি।জিদান জানান, মডেলিংয়ে আসার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা তিনি নিজেই। পাশাপাশি তার পরিবার সবসময় তাকে সাহস ও সমর্থন দিয়ে পাশে থেকেছে। ফলে শুরু থেকেই এই পথে চলতে খুব বেশি বাধার মুখোমুখি হতে হয়নি তার।
প্রথম শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “শুরুতে আমি বেশ নার্ভাস ছিলাম। ক্যামেরার সামনে স্বাভাবিকভাবে হাসতে পারছিলাম না, অনেক কষ্ট করে নিজেকে সামলাতে হয়েছে।” তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই অস্বস্তি কাটিয়ে উঠছেন তিনি। মডেলিংয়ের বিভিন্ন কাজের মধ্যে ফটোশুটই তার সবচেয়ে প্রিয়। তার ভাষায়, “ফটোশুট করলে এক ধরনের শান্তি পাই, এটা আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়।”

নিজেকে অন্যদের থেকে আলাদা ভাবেন না জিদান। তবে মডেল হিসেবে তার জাওলাইন ও উচ্চতা তাকে আলাদা করে তুলতে সাহায্য করছে। নিজের দক্ষতা বাড়াতে তিনি নিয়মিত এক্সপেরিমেন্টাল শুট করছেন, যা তার স্কিল ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখনো বড় কোনো অর্জন না থাকলেও ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী এই তরুণ মডেল। তিনি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার স্বপ্ন দেখেন এবং বড় বড় ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে চান। নতুনদের জন্য পরামর্শ দিতে গিয়ে জুনায়েদ বলেন, “শুধু সুন্দর হলেই মডেল হওয়া যায় না।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সপ্রেশন আর নিজের স্কিল। তাই নিজেকে উন্নত করার ওপর ফোকাস দিতে হবে।” স্বপ্ন, পরিশ্রম আর আত্মবিশ্বাসকে সঙ্গী করে জিদান এগিয়ে যেতে চান আরও দূরে—দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মডেলিং অঙ্গনে নিজের অবস্থান তৈরি করার লক্ষ্যে।

Comments
No comments
Add a comment: