স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা

ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ ডিসেম্বর রোজ শনিবার ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বেলা ১১ টায় এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামীন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার, প্রবাসী কল্যান শাখা সহকারী কমিশনার মো: জিয়াউল হক, উপাধ্যক্ষ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মো: খোরশেদ আলাম,জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর মো: ইকবাল হোসেন, সহকারী পরিচালক জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস মো: মোশাহরফ হোসেন, সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মো: মাহমুদুল হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ আরও অনেকে।
সভার শুরুতে স্বাগত বক্তব্যে জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ২০২২ সালের ১২ ডিসেম্বর ঘোষণা করেছেন ২০৪১ সালে হবে সাশ্রয়ী, টেকসই, উদ্ভাবনা স্থানভিত্তিক বুদ্ধিদীপ্ত সুখী সমৃদ্ধশালী উন্নত স্মার্ট বাংলাদেশ।
স্মার্ট বাংলাদেশের ০৪টি স্তম্ভ হলো- স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনোমি, স্মার্ট গর্ভমেন্ট এবং স্মার্ট সোসাইটি। স্মার্ট সিটিজেন না হলে বাকীগুলো বাস্তবায়ন সম্ভব হবেনা। স্মার্ট হলো নতুন নতুন প্রযুক্তি ও আধুনিক টেকনোলোজির সাথে মানিয়ে নেয়া। স্কীল হতে হবে, দক্ষ হতে হবে, মাল্টি স্কীল নলেজ অর্জন করতে হবে। সকল কাজ নিজেকে করতে হবে। যেমন-বিদ্যুৎ ছকেট, সুইজ, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, ফেইসবুক, গুগল, সার্স ইঞ্জিন, হোয়ার্ট অ্যাপ, ম্যাসেঞ্জার, টুইটার ইত্যাদি সম্পর্কে ধারনা থাকতে হবে। অ্যাপসের মাধ্যমে সকল কাজে পারদর্শী হতে হবে। অন-লাইনে মার্কেটিং, ইকমার্স সম্পর্কে ধারনা জ্ঞান থাকতে হবে।
তিনি আরও বলেন, কেমন হবে স্মার্ট বাংলাদেশ-সকলে সমান অধিকার সুযোগ সুবিধা পাবে। ন্যায় পরায়ন সাম্য ও ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা, কেউ পিছিয়ে থাকবেনা গ্রাম ও শহরকে আলাদা করা যাবেনা। সেবা গ্রহীতার অর্থ ও যাতায়াত সাশ্রয়ী হবে। ই-কমার্স, অনলাই, সকল চিকিৎসা নির্ভুল হবে। যে কোন স্থান থেকে শিক্ষা লাভ করা যাবে। আমাদের কৃষকরা আরোবেশী সফল হবে।
তরুনদের সম্ভাবনা ছড়িয়ে যাবে সারা বিশ্বে। নিজেই হবে সকল সমস্যার সমাধান। নগদ টাকার প্রচলন থাকবেনা। ব্যাংক এ্যাকাউন্ট হবে শতভাগ। ভ্যাট, আয়কর ফাঁকি দেয়া যাবেনা। সরকারি-বেসরকারি সকল সেবা হবে পেপারলেস/কাগজ বিহীন। শতভাগ ঘুষ লেন দেন বন্ধ থাকবে। স্মার্ট বাংলাদেশ বলতে বুঝায় প্রযুক্তি নির্ভর জীবন ব্যবস্থা। যেখানে নাগরিক সেবা থেকে সবই হবে স্মার্ট।

Comments
No comments
Add a comment: