স্বেচ্ছাসেবী সংগঠন ‘রুহিতারপাড় ওয়েল ফ্রেন্ডস ক্লাব’ এর উদ্যেগে ইফতার সামগ্রী বিতরণ

চাঁদপুর মতলব উত্তরে ছেংগারচর পৌরসভার রুহিতারপার এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘রুহিতারপাড় ওয়েল ফ্রেন্ডস ক্লাব’ এর উদ্যোগে ৬০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ মার্চ) বিকেলে সংগঠনের তরুণ যুবকদের মাধ্যমে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সদস্যরা বলেন, গত তিন বছর যাবৎ মাহে রমজান উপলক্ষে গরীব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছি। একই সাথে ঈদ সামগ্রীও বিতরন করি। খেলাধুলা, শিক্ষা এবং মানবতার সেবায় আমাদের এই সংগঠন সবসময় পাশে থাকবে ইনশাআল্লাহ। ইফতার সামগ্রী প্যাকেজে রয়েছে: সয়াবিন তৈল, ছোলা, খেজুর, চিনি, মুড়ি, বেসন, ডাল, আলু, পেয়াজ।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘রুহিতারপাড় ওয়েল ফ্রেন্ডস ক্লাব’ সকল সদস্য ও প্রবাসীদের সহযোগিতায় এই সংগঠন একদিন বৃহৎ আকারে রূপান্তরিত হবে বলে আমরা বিশ্বাস করি।

Comments
No comments
Add a comment: