সোনারগাঁয়ে শীতার্তদের মাঝে জিন্নাহ'র কম্বল বিতরণ

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নে তিন শতাধিক শীতার্ত সাধারন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৯ জানুয়ারী) দুপুরে মগবাজার এলাকায় বঙ্গবন্ধু লাইব্রেরি মাঠে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম। জাহিদ হাসান জিন্নাহ বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার 488;বসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। অসহায় মানুষেরা কষ্ট পাচ্ছে। তাদের কষ্ট লাঘবের জন্য প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করছি।
এসময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি হাজী জসীমউদ্দীন চৌধুরী, সনমান্দি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জামালউদ্দিন, আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম মোল্লা, নুরুল ইসলাম টিক্কা মেম্বার, শাহিনা মেম্বার, তরিকুল ইসলাম, সজিব আহমেদসহ সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Comments
No comments
Add a comment: