সোনারগাঁয়ে তালাকের ২০ দিন পর নারী নির্যাতন মামলা

নজরুল ইসলাম শুভ, স্টাফ রিপোর্টার
শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩


বিদেশ যাওয়ার ২০ মাস পর প্রবাসী স্বামী জানতে পারে তার স্ত্রী দুই মাসের অন্তঃসত্বা। বিষয়টি জানতে পেয়ে জরুরী ছুটি নিয়ে বাড়িতে চলে আসলে সেদিনই স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শালিস বৈঠকে স্ত্রী তার স্বামীকে তালাক দিয়ে সাড়ে তিন বছরের মেয়েকে রেখে চলে যান বাবার বাড়ি। তালাকের ২২ দিন পর স্ত্রী নারায়ণগঞ্জ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন সাবেক স্বামীর বিরুদ্ধে। সে মামলায় স্বামী রাসেল ১৩ দিন হাজত বাসও করেন। এমনই ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভাটিবন্দর গ্রামে।

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর গ্রামের মৃত আহসান উল্লাহর ছেলে সৌদি প্রবাসী রাসেলের সঙ্গে বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া বৈদ্যপাড়া গ্রামের সানজিদা আক্তারের ২০১৯ সালে বিবাহ হয়। এ দম্পত্তির একটি তিন বছরের কন্যা সন্তান রয়েছে। মা অসুস্থ থাকায় প্রবাসী রাসেল তার স্ত্রীর কাছেই টাকা পাঠাতেন। তিনি ২০২১ সালের জুলাই মাসে দেশে আসার পর ওই বছরের ৪ ডিসেম্ব ফিরে যান। বিদেশ যাওয়ার ২০ মাস পর অর্থাৎ ২০২৩ সালের ৩ আগষ্ট জানতে পারেন তার স্ত্রী দুই মাসের অন্তঃসত্বা। বিষয়টি জানার একদিন পর ৪ আগষ্ট দেশে চলে আসেন। স্থানীয় মেম্বারের উপস্থিতিতে সালিশের মাধ্যমে তার স্ত্রী সানজিদা আক্তার বিদেশ ফেরার কয়েকঘন্টা পরে স্বামী রাসেলকে রেজিষ্ট্রি তালাক দেয়। বিদেশ থেকে পাঠানো রাসেলের ২১ লাখ টাকা ও স্বর্ণাঙ্কারের হিসেব না দিয়ে সাড়ে তিন বছরের কন্যাকে ফেলে বাবার বাড়ি চলে যান। তালাকের ২২ দিন পর নারায়ণগঞ্জ আদালতে নারী ও শিশু নির্যাতন মামলা করেন। মামলায় ১৩ দিন হাজতবাস করে গতসপ্তাহে রাসেল জামিনে বেরিয়ে আসেন। বর্তমানে তার সাবেক স্ত্রী ও পরিবার হুমকিতে রাসেল তার ও শিশুকন্যাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
Advertisement

রাসেলের মা নাজমা বেগম বলেন, আমি অসুস্থ থাকার সুযোগে ছেলের বউ পাশের বাড়ির ফয়সাল নামের একজনের সাথে পরকিয়ায় আসক্ত হয়। ফয়সাল আমার ছেলের বউকে নিয়ে স্থানীয় একটি ক্লিনিকে আল্ট্রাসনোগ্রাম করালে দুই মাসের অন্তঃসত্বা ধরা পড়ে। পরে আমরা বিষয়টি জানতে পেরে রিপোট সংগ্রহ করে দেখি ঘটনা সত্য। সে প্রসূতি দেখে গ্রামের মানুষ নানা কথা বললে আমার ছেলে বিদেশ থেকে চলে আসে। পরে ছেলের বউ আমার সাড়ে তিন বছরের নাতনীকে রেখে ছেলেকে সকলের সামনে স্বেচ্ছায় তালাক দিয়ে চলে যায়। তালাকের পর ছেলে ও আমার নামে মিথ্যা মামলা করে। বর্তমানে আমরা আতঙ্কে আছি।

বিচার শালিস করা স্থানীয় মেম্বার আফজাল হোসেন বলেন, মেয়ে পরকিয়ায় লিপ্ত হয়ে অন্তঃসত্বা এ বিষয়টি গ্রামের সবাই জানতে পারে। পরে ছেলে বিদেশ থেকে দেশে আসলে ওই নারী স্বেচ্ছায় তার স্বামীকে তালাক দিয়ে চলে যায়।

ভুক্তভোগী স্বামী রাসেল জানায়, এগারো বছর যাবত প্রবাসে থেকে যতো টাকা ছিল স্ত্রীর কাছে পাঠিয়েছি। সে টাকাই আমার কাল হয়েছে। বাড়িতে এখনো ভাঙ্গা ঘর। দালান করার জন্য স্ত্রীর কাছে নগদ ২১ লাখ টাকা পাঠাইছি। পরকিয়ায় কারনে স্ত্রী অন্তঃসত্বা জানতে পেরে যেদিন দেশে আসি সেদিনই সে আমাকে তালাক দেয়। আমার টাকা পয়সার কোন হিসেব না দিয়ে আমার ছোট সন্তানকে রেখে চলে যায়। পরে জানতে পারি সে আগেও কয়েকবার ভ্রƒণ হত্যা করেছে। আমি মিথ্যা মামলায় জেল খেটেছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।

Comments

No comments

Add a comment:

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন