সোনারগাঁয়ে কারুশিল্পীদের প্রদর্শনীতে গ্রাম-বাংলার ঐতিহ্য

নজরুল ইসলাম শুভ, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ।
শনিবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে মাসব্যাপী লোকজ উৎসব জমে উঠেছে হয়েছে। এতে প্রতিদিন ক্রেতা দর্শনার্থীরা কারুশিল্পীদের তৈরি করা বিভিন্ন ধরনের কারুপণ্য কিনছেন। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে যুগ যুগ ধরে টিকিয়ে রাখতে ও বর্তমান প্রজন্মের কাছে পরিচিত করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করছে। এ মেলা গ্রামবাংলার হারিয়ে যাওয়া অতীতের সাংস্কৃতিক ও ঐতিহ্য বহন করে। প্রতি বছরের মতো এবারও ১৮ জানুয়ারি মেলা শুরু হয়েছে চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। 

মেলা প্রাঙ্গণে শুক্রবার ঘুরে দেখা যায়, রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শনার্থীর আগমন ঘটছে। শিক্ষা সফর, বনভোজন, আনন্দ ভ্রমণ, ঘুরে আসি, পিকনিক ইত্যাদি বিভিন্ন ব্যানারে দলবেঁধে হাজার হাজার মানুষ যাচ্ছে। উৎসবের আমেজে মেতে উঠেছে লোক ও কারুশল্প ফাউন্ডেশন ভেতর ও বাইরের আশপাশের এলাকা। 

জানা যায়, দেশের প্রত্যন্ত অঞ্চলের হারিয়ে যাওয়া লোকজ ও কারুশিল্পের ঐতিহ্যকে পুনরুদ্ধার, সংরক্ষণ, গবেষণা, প্রদর্শন এবং পুনরুজ্জীবিত করাই এ মেলার মূল উদ্দেশ্য। এই মেলায় পল্লী অঞ্চলের কারুশিল্পীদের প্রদর্শনীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী শোলা শিল্প, শখের হাঁড়ি, নকশিকাঁথা, জামদানি শাড়ি, শতরঞ্জি, কাঠ, বেত ও বাঁশের কারুশিল
Advertisement
্প, টেপাপুতুল, শীতলপাটি, তামা-কাঁসা পিতলের কারুপণ্য ও পাটের কারুশিল্পসহ হস্তশিল্পের নানা ধরণের আকর্ষণীয় সামগ্রীর সমাহার ঘটেছে। এছাড়াও নাগরদোলা, বায়োস্কোপ,পুতুল নাচসহ মনমাতানো বাহারি ধরনের বিনোদন রয়েছে। রয়েছে বাহারি রকমের খাবারের আয়োজন। এবারের  মেলায় কারুশিল্পীদের প্রদর্শনীসহ ১০০ টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত লোকজ মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকছে। 

দর্শনার্থীদের বিনোদন জন্য রয়েছে মঞ্চ কাপানো নাচ, গান, বাউল সঙ্গীত। এটি আমাদের দেশের একমাত্র লোক ও কারুশিল্প মেলা লোকজ উৎসব। হারিয়ে যাওয়া লোক ও কারুশিল্পকে সুন্দর ভাবে এখানে উপস্থাপন করা হয়। 

কারুশিল্পী সীমা রানী পাল জানান, মেলায় যখন অনেক দর্শণার্থী আসে তখন আমাদের অনেক ভালো লাগে, আবার বেচাকেনাও ভালো হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় আসা দর্শনার্থী ও অংশগ্রহণকারীদের নিরাপত্তার জন্য সবরকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসি ক্যামেরার আওতায় মেলার নিরাপত্তা নিশ্চিতের কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিচালক এস এম রেজাউল ইসলাম বলেন, আমরা আশা করছি, এবছরও এটা অত্যন্ত আনন্দঘনভাবে মেলা শেষ হবে। অন্যান্য বছরের তুলনায় এবারের মেলায় দর্শনার্থীও সমাগম বেশী বলে মনে করেন তিনি।

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা