সোনারগাঁয়ে আ’লীগ, বিএনপির সংঘর্ষে থানায় মামলা

নজরুল ইসলাম শুভ, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় আওয়ামীলীগের পক্ষে মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর ) বিকেলে মেঘনা শিল্পাঞ্চল শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলায় আসামী করা হয় সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও তার ছোটভাই পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলসহ প্রায় ২৫জনকে। এর আগে বুধবার রাতে উভয় পক্ষের সংঘর্ষে  ১০জন আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ভাংচুরের অভিযোগ তোলা হয়।

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় শ্রমিকলীগ নেতা আব্দুল হালিম ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফের মধ্যে স্থানীয় নিরীহ কৃষকের জমি কোম্পানির দখলকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এ বিরোধে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। গত বুধবার রাতে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের ৬নং ওয়ার্ডের কার্যালয় হামলা চালিয়ে কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের ইমন মিয়া, আরিফ হোসেন, মেহেদী হাসান, বাবুল মিয়া, সবুর খান, আব্দুল জলিলসহ ১০জন আহত হয়।
Advertisement

মেঘনা শিল্পাঞ্চল শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল হালিমের অভিযোগ, বিএনপি নেতা আব্দুর রউফের লোকজন তার সমর্থকদের উপর হামলা চালিয়ে আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর করে। গত ১১ নভেম্বর ঢাকায় যুবলীগের মহাসমাবেশে আমাদের এলাকা থেকে বিপুল সংখ্যক আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেয়। তারপর থেকেই সাধারণ সমর্থকদের সাথে দেখা হলে বিএনপি নেতারা হুমকি ধামকি দিয়ে আসছে।

সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ জানান, আওয়ামীলীগ কার্যালয় ভাংচুরের ঘটনায় তাদের লোকজন জড়িত নয়। একটি কোম্পানিকে হালিম মেম্বার সাধারণ কৃষকের জমি দখলকে কেন্দ্র করে তাদের সাথে দ্বন্ধ শুরু হয়। এ দ্বন্ধকে স্বার্থের জন্য রাজনীতিতে জড়িয়েছে। নিজেরাই তাদের কার্যালয় ভাংচুর করে আমাদের মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। হালিম মেম্বার আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আমাদের লোকজনকে আহত করেছে। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, আ’লীগ বিএনপি সংঘর্ষের ঘটনায় আওয়ামীলীগের পক্ষের মামলা গ্রহন করা হয়েছে। অন্য পক্ষের কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন