সোনারগাঁয়ে অপহরণকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নজরুল ইসলাম শুভ, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে অপহরণকারী চক্রের মূলহোতাসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব- ১১। মঙ্গলবার(২৭ ডিসেম্বর ) দুপুরে র‌্যাব-১১ সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার বিকেলে উপজেলার রাজমনি পিরামিড দাস নোয়গাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ভিকটিম রূপগঞ্জের মোগরাকুল গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আল আমিনসহ তাদের কাছ থেকে চারটি ছোড়া উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পেরাব এলাকার মো. দুলাল ভূইয়ার ছেলে মো. আবির হাসান, একই এলাকার জহিরুল মোল্লার ছেলে মো. অপু মোল্লা, আবু হানিফ মোল্লার ছেলে রাফিউল ইসলাম দিপ্ত ও ভরৎ গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. রাহাত হাসান মেহেদী।

Advertisement
র‌্যাব জানায়, ঘটনার ভিকটিম মো. আল আমিন একজন মুদি দোকানী। সে দাস নোয়াগাঁও গ্রামে নিজের পৈত্রিক জমি দেখতে গেলে গ্রেপ্তারকৃত আসামিরাসহ আরো ৮-৯ জন দেশীয় অস্ত্রসহ হামলা করে আল আমিনকে গুরুতর জখম করে। ওই সময় আল আমিনের কাছে থাকা নগদ ২১ হাজার টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তারপর তারা তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় তার পরিবারের কাছ থেকে নগদ ১ লাখ টাকা মুক্তিপণ আদায়ও করে। মুক্তিপণের অবশিষ্ট ৯ লাখ টাকা আদায়ের জন্য অপহৃত আল আমিনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। সে সময় সোনারগাঁয়ের রাজমনি পিরামিড দাস নোয়াগাঁও এলাকায় র‌্যাব-১১ এর একটি টহল দলের দৃষ্টিগোচর হলে তাৎক্ষনিকভাবে অপহরণকারী চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়। এসময় বাকিরা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, র‌্যাব-১১ একটি মামলা দায়ের করে ৪জন আসামীকে থানায় হস্তান্তর করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন