সোনারগাঁয়ের শিক্ষক আমিনুল ইসলামের বড় অর্জন
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন সোনারগাঁ উপজেলার হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম।
বুধবার (২০ মে) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বাছাই কমিটির সদস্যসচিব মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।আমিনুল ইসলাম বলেন, “এই অর্জন শুধু আমার নয়, বিদ্যালয়, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতার ফল। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমি সবসময় আন্তরিকভাবে কাজ করছি।”তিনি আরও জানান, ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে চান।আমিনুল ইসলাম সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের নোয়াকান্দী গ্রামের বাসিন্দা। তিনি সাবেক প্রধান শিক্ষক মোঃ মুজাফফর আলী মাস্টারের ছেলে। ২০১৮ সালে হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। এর আগে ২০২৪ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন তিনি।

Comments
No comments
Add a comment: