সোনারগাঁওয়ে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের হামলা, আহত নারীসহ ২

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের বৈদ্যেরবাজার ট্রলার ঘাটে বিডি ক্লিনের ৮জন নারী সদস্যকে ইভটিজিং করেছে ২০-২৫জনের একটি কিশোর গ্যাং বাহি- নী। এ সময় তাদের সঙ্গে থাকা পুরুষ সদস্যরা প্রতিবাদ করলে রাহুল (১৭) নামে এক কিশোর গ্যাংয়ের লিডারের নেতৃত্বে বিডি ক্লিনের সদস্যদের উপর দুই দফা হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে। এতে বিডি ক্লিনের সদস্য হাসিবুল ইসলাম (২০) নারী সদস্যসহ (২৩) দুই জন মারাত্মকভাবে আহত হয়।
আবর্জনা পরিষ্কার করে আসছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার বেলা ৩টার দিকে ট্রলার দিয়ে নুনেনটেক (মায়াদ্বীপ) গিয়ে পরিষ্কার করেতে যাই। পরে ফিরে আসার সময় সন্ধ্যার আগে বৈদ্যেরবাজার ট্রলার থেকে ঘাটে মেনে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে বিডি ক্লিনের লগো সম্বলিত টি শার্ট পরি89;িত সদস্যরা। এদিকে আল আমিন (১৯) নামে এক যুবক প্রথমে নারী সদস্যদের ইভটিজিং ও বিভিন্নভাবে তাদের উত্যক্ত শুরু করে। এ সময় বিডি ক্লিনের পুরুষ সদস্যরা এর প্রতিবাদ করলে, কিশোর গ্যাংয়ের লিডার রাহুলের নেতৃত্বে ২৫-৩০জন সন্ত্রাসী এসে তাদের উপর হামলা চালায়। এ সময় নারী সদস্য পিটিয়ে আহত করে শ্রীলতাহানী করে এবং হাসিবুল ইসলাম এগিয়ে তাকেও পিটিয়ে মারাত্মভাবে আহত করে। সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার পঙ্কজ কুমার বলেন, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। রাতেই হামলাকারীদের মধ্যে সৌরভ (২৫) নামে একজনকে গ্রেফতার করে আজ আদালতে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, ইভটিজিং ও হামলার ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এদের আইনের আওতায় এনে সুবিচার নিশ্চিত করা হবে।

Comments
No comments
Add a comment: