সুন্দরগঞ্জে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিপুল ইসলাম আকাশ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
বুধবার, ১২ এপ্রিল ২০২৩

গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘আল-কুরআনের আলো: সেরা প্রতিভার সন্ধানে’ কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মধ্য সাহাবাজ তরুণ যুব সংঘের আয়োজনে এ কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (চঃ দাঃ) মো. মাসুদুর রহমান।

সাহাবাজ আহলে হাদিস জামে মসজিদ মাঠে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আকতারুজ্জামানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মন্ডল, সাংবাদিক মো. হাবিবুর রহমান হবি, সুন্দরগঞ্জ প্রেসক্লাব'র সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ।

কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা নুর আলম সিদ্দিক ও হাফেজ ক্বারী মাহমুদুল হাসান।

Advertisement
হাবিবুল্লাহ বিন আকতারুজ্জামান সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মধ্য সাহাবাজ তরুণ যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মো. সোহান মিয়া, কোষাধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম, সদস্য শামিম, মোস্তাফিজুর রহমান রনি প্রমুখ।

কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় উপজেলার ৬ টি মাদরাসার ১২ জন হাফেজ অংশগ্রহণ করেন। এতে প্রথম স্থান অর্জন করেন বাহরুল উলুম ইসলামী মাদ্রাসার ছাত্র মো. ওমর ফারুক, দ্বিতীয় স্থান অর্জন করেন কাটগড়া মাওলানা আব্দুল লতিফ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মো. শরিফুল ইসলাম, তৃতীয় স্থান অর্জন করেন সাতগিরি কাশফুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র নুর মোহাম্মদ, চতুর্থ স্থান অর্জন করেন উত্তর সাহাবাজ মার্কাজুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র মো. শামিম ইসলাম ও পঞ্চম স্থান অর্জন করেন একই মাদ্রাসার ছাত্র মো. আবু মুসা। 

প্রজাপতি গ্রুপ ও আল্লাহ ভরসা ওয়ার্কশপের পৃষ্ঠপোষকতায় প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী প্রতিযোগিতাকে সম্মাননা স্মারক, নগদ অর্থ ও পাগড়ী প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেক প্রতিযোগিকে পবিত্র কুরআন মাজিদ উপহার দেয়া হয়। পরে দোয়া মাহফিল শেষে ইফতার বিতরণ করা হয়।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন