সুন্দরগঞ্জের অসুস্থ সাংবাদিক নেতা বুলুকে দেখতে রংপুর মেডিকেলে সহকর্মীরা

গুরুতর অসুস্থ গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. মোশাররফ হোসেন বুলুর সঙ্গে দেখা করেছেন তাঁর সহকর্মীরা।
শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তাঁরা এ সাক্ষাৎ করেন।
সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি একেএম শামছুল হক, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ, কোষাধ্যক্ষ সুদীপ্ত শামীম, ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান জীবন, সদস্য আব্দুর রহমান শিপন এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সভাপতি মো. মোশাররফ হোসেন বুলু গত বুধবার সকাল এগারোটার দিকে অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তৎক্ষনাৎ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তিনি কার্ডিওলজি বিভাগের নিবিড় পর্যবেক্ষণে আছেন। কর্মরত চিকিৎসক বলেন, শঙ্কা এখনো কাটেনি তবে কিছুটা উন্নতি হয়েছে।

Comments
No comments
Add a comment: