সিরাজগঞ্জের এনায়েতপুরে অধিকাংশ তাঁত বন্ধ, বেকার ৪০ হাজার তাঁতশ্রমিক

সোহেল রানা সিরাজগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

তাঁত সমৃদ্ধ সিরাজগঞ্জের এনায়েতপুরের তাঁতকারখানায় বাহারি নাম ও নতুন ডিজাইনের উন্নতমানের জামদানি, সুতি জামদানি, কাতান, বেনারসিসহ বিভিন্ন ধরনের শাড়ি তৈরি হলেও কাঁচামালের আকাশচুম্বী দামে দিশেহারা এই এলাকার তাঁতিরা।

এনায়েতপুর থানা এলাকাতেই ৬০ হাজার তাঁত রয়েছে, সূতা,রং, রাসায়নিকের দাম বৃদ্ধিজনিত কারণে অধিকাংশ তাঁত বন্ধ হয়ে গেছে,বেকার হয়ে পড়েছে ৪০ হাজার তাঁতশ্রমিক। খোলা বাজার থেকে তাঁতিরা ৩/৪ গুন বেশী দাম দিয়ে সুতা রং রাসায়নিক কিনে কাপড় তৈরী করতে যে সাড়ীটি ৪০০টাকা খরচ হতো সেটি এখন খরচ হচ্ছে ৮০০ টাকা। এজন্যে দায়ী বাংলাদেশ তাঁতবোর্ড, তারা গত ২ বৎসর যাবৎ তাঁতিদেরকে (আংশিক শুল্কমুক্ত) সুতা রং রাসায়নিক আমদানি সুবিধা না দেয়ার কারণেই খোলা বাজারে সিন্ডিকেট তৈরী হচ্ছে, বাধ্য হয়ে সাধারন তাঁতীরা ৩/৪ গুণ বেশী দাম দিয়ে সিন্ডিকেটকারীদের কাছ থেকে সূতা রং রাসায়নিক কিনে নিয়ে কাপড় তৈরী করে লোকসান খাচ্ছে।

Advertisement

বাজার নিয়ন্ত্রণে তাঁতবোর্ড প্রয়োজনীয় কোন ব্যবস্হা গ্রহন করেনি, তাঁতিদের জন্য তাঁত বোর্ড,গত ২ বৎসর যাবৎ তাঁত বোর্ড থেকে তাঁতীরা কোন প্রকার সহযোগিতা পায়নি। তাঁতবোর্ড থেকে তাঁতীরা সূতা,রং রাসায়নিক (আংশিক শুল্কমুক্ত) আমদানি সুপারিশ পেলে খোলা বাজারও নিয়ন্ত্রণে থাকতো এবং তাঁতকারখানাগুলো বন্ধ হতোনা, তাঁতশ্রমিকরা বেকার হয়ে অর্ধাহারে অনাহারে জীবন-যাপন করতে হতোনা।

এনায়েতপুরের তাঁত পল্লীর তাঁত মালিক সফিকুল ইসলাম জানান, শাড়ি তৈরির প্রধান কাঁচামাল রং ও সুতার বাজার নিয়ন্ত্রণ করা গেলে ঐতিহ্যবাহী এ শিল্প আবার ঘুরে দাঁড়াতে পারবে। গোপালপুর গ্রামের তাঁত মালিক আনোয়ার হোসেন খান বলেন, সূতা,রং রাসায়নিকের দাম আকাশচুম্বী হওয়ায় আমরা দিশেহারা। আমার কারখানায় ৩২টি তাঁত রয়েছে, এখন ১০টি তাঁত চালু আছে, ২২টি বন্ধ হয়ে গেছে, বন্ধ হওয়ার একমাত্র কারণ হচ্ছে ৪০০টাকার কাপড় এখন তৈরী করতে ৮০০ টাকা পরণ পড়ছে, সেটি বিক্রি হচ্ছে ৬০০/৬৫০ টাকায়। এভাবে লোকশান খেতে খেতেই আমার কারখানার ২২টি তাঁত বন্ধ হয়ে গেছে।

খুকনী গ্রামের বিশিষ্ট তাঁত ব্যবসায়ী অনিক আহমেদ বলেন, এনায়েতপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। সরকারের বস্ত্রমন্ত্রনালয়ের সুনজর ও তাঁতবোর্ডের উপর করা নজরদারী থাকলে এই শিল্প আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। #

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন