সাব- রেজিস্ট্রার জামিনুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উদযাপন ।।
লালমনিরহাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী প্রাক্তন ছাত্র গোল্ডেন গেট ইন্টারন্যাশনাল (মডেল) স্কুল এন্ড কলেজ সহ একাধিক মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাজশাহী সদর উপজেলা সাব-রেজিষ্ট্রার মরহুম জামিনুল হক এর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের বাসভবনে কোরআন খতম, ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে ।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস , আব্দুল মান্নান রেনুকা বেগম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান বজলুর রহমান, আদিতমারী সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক প্রতিষ্ঠানের উপদেষ্টা আবু তাহের, গোল্ডেন গেট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল হক দুলাল, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট বদিউজ্জামান, আজিত তোরে উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি আব্দুস সোবাহান ডাক্তার আজম আলী , প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোঃ গোলাপ মিয়া, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, বেবি রানী রায় ,কামাল হোসেন, মাহফুজা রহমান সহ শিক্ষক কর্মচারী অংশগ্রহণ করেন।

Comments
No comments
Add a comment: