সাবেক মন্ত্রী নুরুল হুদার স্মরণে মতলব উত্তরে শ্রমিক দলের সভা

সফিকুল ইসলাম রানা মতলব উত্তর ব্যুরো
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪


চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটির অনুমোদন হওয়ায় সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী ও চারবারের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার খন্দকারকান্দি মাদ্রাসা মাঠে আলোচনা সভার পূর্বে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার কবরে পুষ্প স্তবক অর্পণ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের করা হয়। 

আলোচনা সভায় উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার এবং সাধারণ সম্পাদক মো. মহসিন মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি সদস্য আব্দুল মান্নান লস্কর, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন,

উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, উপজেলা তাতীদলের সভাপতি মো. আনোয়ার মুন্সি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। 
Advertisement

এসময় বক্তারা বলেন, মতলবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করেছে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী, মতলব উত্তর ও দক্ষিণ থেকে চার বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা।

স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার আদর্শ বুকে ধারণ করে আমরা জাতীয়তাবাদী দল করি। কিন্তু মরহুম নুরুল হুদা আজ আমাদের মাঝে নেই, তিনি মহান রাব্বুল আলামিনের ডাকে পরপরে চলে গেছেন।

আমাদের মাঝে অভিভাবক হিসাবে রেখে গেছেন তার উত্তরসূরী চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদাকে। আমরা এখন তার নেতৃত্বেই সামনের দিকে এগিয়ে যেতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচন তানভীর হুদাকে চাঁদপুর-২ (মতলব উত্তর - দক্ষিণ) আসন থেকে ধানের শীষের মার্কা নিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাব।

আলোচনা শেষ নবগঠিত উপজেলা শ্রমিক দলের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় খন্দকারকান্দি মাদ্রাসা মাঠে এসে শেষ হয়।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন