সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার মৃত্যুতে শোকের ছায়া

মোঃ নাঈমূর রহমান রনি, পটুয়াখালী জেলা প্রতিনিধি
শনিবার, ২১ অক্টোবর ২০২৩

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহজাহান মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। 

শনিবার (২১ অক্টোবর) সকাল ৬টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শাহজাহান মিয়া ১৯৪০ সালের ১৭ জানুয়ারী জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন আইনজীবী এবং বরেণ্য রাজনীতিবিদ ছিলেন। তিনি ১৯৯১ থেকে ২০১৯ সাল পর্যন্ত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ১৯৬০ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ইকবাল হলের ছাত্র লীগের সদস্য, ১৯৬৭ সনে মহাকুমা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, ১৯৬৯ সনে জেলা আওয়ামী লীগের সদস্য, ১৯৭৩ সনে পটুয়াখালী পৌরসভা চেয়ারম্যান এবং ১৯৯৬, ২০০৮, ২০১৮ সনে পটুয়াখালী ১ আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ধর্ম প্রতিমন্ত্রী থাকাকালীন অবস্থায় বাংলাদেশ হজ ব্যবস্থাপনায় শ্রেষ্ট হয়েছিলেন।
Advertisement
  
তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ নাতি এবং অসংখ্য ভক্ত, রাজনৈতিক ও আইন পেশার সহকর্মী রেখে গেছেন। তার মৃত্যুতে নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছেন সংসদ সদস্য আসম ফিরোজ, সংসদ সদস্য এস এম শাহজাদা, সংসদ সদস্য মহিবুর রহমান, সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড আফজাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, জনপ্রতিনিধিসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
অদ্য বিকাল ৩ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিন প্লাজায় তার ১ম নামাজের জানাজা শেষে আগামীকাল সকাল ১১ টায় পটুয়াখালী শেখ রাসেল শিশুপার্ক প্রাঙ্গনে ২য় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। 

Comments

No comments

Add a comment:

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ