সাত দিনে ১০০ কোটি! বক্স অফিস কাঁপাচ্ছে অজয়ের ‘দৃশ্যম-২’

বিনোদন ডেস্ক
শনিবার, ২৬ নভেম্বর ২০২২


প্রথমে ‘দ্য কাশ্মীর ফাইলস’, তারপর কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ২’। তার বেশ কয়েক মাস পরে ‘ব্রহ্মাস্ত্র’। আর এবার ‘দৃশ্যম ২’। গত কয়েক বছরে বলিউড বক্স অফিসে যে ভরাডুবি দেখা গিয়েছিল, তা অনেকটাই সামলে দিয়েছে এই ছবি। আর সেই ব্যবসায় এবার আশার আলো দেখাল অজয় দেবগন ও টাবু অভিনীত ছবি ‘দৃশ্যম ২’।

মন্দার বাজারে ‘দৃশ্যম-২’ বলিউডের আলোর দিশারি। ইতোমধ্যেই ‘দৃশ্যম ৩’-এর প্রস্তুতি শুরু করে দিয়েছেন নির্মাতারা। প্রথম থেকেই বক্স অফিসে সাফল্য এনে দিয়েছে এই ছবি। সাত দিনের মাথায় ১০০ কোটির ক্লাবে প্রবেশ করল অজয় দেবগনের ‘দৃশ্যম ২’। এই ছবি সাত দিনের মাথায় ১০৪ কোটির অংক ছুঁয়েছে বক্স অফিসে। সে দিক থেকে দেখলে করোনা অতিমারির পরবর্তী সময় মুক্তি পাওয়া হিট হিন্দি ছবি ‘ভুল ভুলাইয়া ২’, ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মতো ছবিকে পেছনে ফেলেছে ‘দৃশ্যম ২’।

Advertisement


২০১৩ সালে জীতু জোসেফ তৈরি করেছিলেন মালয়ালম ছবি ‘দৃশ্যম’। ২০১৫ সালে সেই ছবিরই হিন্দি রূপান্তর তৈরি করেছিলেন পরিচালক নিশিকান্ত কামাত। সেই সময়ে ওই রকম একটা টানটান থ্রিলার দেখে নড়েচড়ে বসেছিলেন দর্শকরা। সেই ছবির সিক্যুয়েল মালয়ালমে ইতোমধ্যেই গত বছর বানিয়ে ফেলেছেন জীতু জোসেফ। মোহনলাল অভিনীত ‘দৃশ্যম ২’ ছবিটি অনেকেই ঘরে বসে ওটিটি-তে দেখে ফেলেছেন। এ বার হিন্দিতে সেই সিক্যুয়েল পেয়ে দর্শকের উন্মাদনা তুঙ্গে। দ্বিতীয় পর্বের পরিচালনার দায়িত্ব পেয়েছেন ছবির প্রযোজক কুমার মঙ্গতের ছেলে অভিষেক পাঠক। এই ছবির তৃতীয় পর্বেরও দায়িত্ব পেয়েছেন তিনি। 

এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি একই দিনে মালয়ালম এবং হিন্দি— দুই ভাষাতেই মুক্তি পাবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন