বলিউডে পা রাখতে চাননি শ্রীদেবী, যে ভয় ছিল তাঁর

অনলাইন ডেক্স
বৃহস্পতিবার, ১৩ আগষ্ট ২০২৬

বলিউডের ‘রূপের রানি’ হিসেবে পরিচিত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী একসময় হিন্দি সিনেমায় অভিনয় করতেই চাননি।

বলিউডের তীব্র প্রতিযোগিতায় গিয়ে নিজের জায়গা হারিয়ে ফেলার আশঙ্কাই তাকে শুরুতে পিছিয়ে দিয়েছিল। দক্ষিণী চলচ্চিত্রে শ্রীদেবীর সাফল্যের শুরু অনেক আগেই। তামিল, তেলুগু ও মালয়ালম সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করার পর ধীরে ধীরে তিনি জনপ্রিয় নায়িকা হয়ে ওঠেন। ১৯৭৭ সালে পরিচালক ভারতীরাজার ‘১৬ বয়থিনিলে’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে জাতীয় পর্যায়ে ব্যাপক পরিচিতি পান তিনি।

সিনেমাটিতে তার সহশিল্পী ছিলেন কমল হাসান ও রজনীকান্ত। এরপর ১৯৭৯ সালে ভারতীরাজা সিনেমাটির হিন্দি রিমেক ‘সোলোঁওয়া সাওয়ান’ নির্মাণ করেন এবং মূল চরিত্রে আবারও শ্রীদেবীকে নেন। তবে হিন্দি সিনেমার প্রস্তাব পেয়ে প্রথমেই রাজি হননি অভিনেত্রী। জানা যায়, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তখন শ্রী

Advertisement
70;েবী ছিলেন প্রতিষ্ঠিত ও জনপ্রিয়। নতুন করে বলিউডে গিয়ে অনেক নায়িকার ভিড়ে নিজের অবস্থান হারিয়ে ফেলতে পারেন—এমন আশঙ্কা ছিল তার মনে। ফলে হিন্দি সিনেমায় অভিষেকের সিদ্ধান্ত নিতে তিনি দ্বিধায় ছিলেন। তবে শ্রীদেবীর প্রতিভার ওপর আস্থা ছিল পরিচালক ভারতীরাজার।

তিনি অভিনেত্রীকে সাহস দেন এবং পুরো বিষয়টি নিয়ে পাশে থাকার আশ্বাস দেন। শেষ পর্যন্ত তার উৎসাহেই বলিউডে পা রাখেন শ্রীদেবী। যদিও ‘সোলোঁওয়া সাওয়ান’ তাকে তাৎক্ষণিকভাবে বলিউডের শীর্ষে পৌঁছে দিতে পারেনি, তবে কয়েক বছরের মধ্যেই বদলে যায় পরিস্থিতি। ১৯৮৩ সালে ‘হিম্মতওয়ালা’ সিনেমার সাফল্যের পর শ্রীদেবীর জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে। এরপর একের পর এক সফল সিনেমায় অভিনয় করে তিনি বলিউডের অন্যতম শীর্ষ তারকা হয়ে ওঠেন।

যে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে শুরুতে ভয় পেয়েছিলেন, শেষ পর্যন্ত সেই বলিউডেই নিজের এমন এক অবস্থান তৈরি করেন শ্রীদেবী, যা আজও দর্শকদের কাছে অমলিন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন