অনুরাগীদের জন্য বিমানের টিকিট কাটলেন! জন্মদিনের অনুষ্ঠানে তাঁদের কী কী খাওয়ালেন দীপিকা?

অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬


জন্মদিনে অনুরাগীদের জন্য বড় পদক্ষেপ করলেন দীপিকা পাড়ুকোন।

৪০ বছরের জন্মদিন অভিনেত্রীর। তাঁর জীবনে এক নতুন অধ্যায়ের শুরু। তাই এই বছরের জন্মদিন আরও একটি কারণে বিশেষ অভিনেত্রীর জন্য।মুম্বইয়ে দীপিকার জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অনুরাগীদের সঙ্গে দেখা করেন দীপিকা।

সেই অনুষ্ঠানের অন্দরমহলে ঠিক কী কী হল? জায়গাটি সাজানো হয়েছিল বড়দিনের আবহ বজায় রেখে। ছিল বিরাট একটি ‘ক্রিসমাস ট্রি’। খাবারেরও ছিল এলাহি আয়োজন। ইন্দো-ওয়েস্টার্ন খাবারের সঙ্গে ছিল বেশ কিছু ডেজ়ার্ট। নানা রকমের চাট, দক্ষিণী খাবার ও মিষ্টিও ছিল মেনুতে। এই দিন দীপিকা অনুরাগীদের সামনে একটি তিন থাকের চকোলেট কেকও কাটেন। অভিনেত্রীর পরনে ছিল ওয়াইন রঙের কো-অর্ড সেট।অনুরাগীদের সঙ্গে ব্যক্তিগত ভাবে দেখা করেন ও কথাও বলেন দীপিকা।

Advertisement
সেই সব ছবি সমাজমাধ্যমে ভাগ করে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। এখানেই শেষ নয়। ভিন্‌রাজ্যের অনুরাগীদের জন্য বিমানের টিকিটও বুক করে দিয়েছিলেন দীপিকা। বিমানবন্দর থেকে তাঁদের অনুষ্ঠানস্থলে নিয়ে আসেন দীপিকারই ঠিক করে দেওয়া গাড়িচালকেরা। অনুরাগীরাও এই দিন দীপিকাকে ভরিয়ে দেন নানা রকমের উপহারে।অনুরাগীদের উদ্দেশে একটি বিবৃতিতে দীপিকা জানান, সময় কম থাকা সত্ত্বেও তাঁর সঙ্গে অনুরাগীরা দেখা করতে এসেছেন, এটাই তাঁর জন্য ব়ড় বিষয়। মানসিক স্বাস্থ্য নিয়ে প্রায়ই কথা বলেন দীপিকা।

নিজের জন্মদিনেও সেই একই বার্তা দিয়েছেন অনুরাগীদের। অভিনেত্রী লিখেছেন, “যখন মনে হবে, জীবনে যথেষ্ট কিছু হচ্ছে না, তখনও আন্তরিকতা, ভালবাসা, যত্ন ও বিশ্রাম তোমাদের প্রাপ্য। কখনও হাল ছা়ড়বে না। এ ভাবেই চলতে থাকো। তোমরা যা ভাবছ, তার চেয়ে অনেক ভাল কাজ করছ। অনেক ভালবাসা।” নিজের জন্মদিনেও অনুরাগীদের মনের জোর বাড়িয়েছেন দীপিকা। তাই মুগ্ধ তাঁর অনুরাগীরা।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন