সাত দিনব্যাপী কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব পর্যটন দিবস।

বিশ্ব পর্যটন দিবস এবং তিন দিনের ছুটিকে কেন্দ্র করে লাখো পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার। জমকালো আয়োজনে সপ্তাহজুড়ে চলবে উৎসব।
প্রতিবছর ১ কোটি ৩০ লক্ষ পর্যটক আসে কক্সবাজারে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে সাত দিনব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভালের আয়োজন করেছে জেলা প্রশাসন। ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এ মেলা চলবে। সৈকতের লাবণী পয়েন্টে দুটি বালু ভাস্কর্য নির্মিত হয়েছে। একটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অপরটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নৃত্য পরিবেশন করবে তিন পার্বত্য জেলা- বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটিসহ কক্সবাজারের রাখাইন সম্প্রদায়ের তরুণ-তরুণীরা।

জেলা প্রশাসন জানায় পর্যটন দিবস উপলক্ষে হোটেল, মোটেল এবং গেস্ট হাউস, রেস্তোরাঁয় খাবার ,বাস ভাড়াসহ অন্যান্য খাতে থাকবে বিশেষ ছাড় । এরইমধ্যে তারকামানের হোটেলগুলোর শতভাগ রুম বুকিং হয়েছে বললেন ব্যাবসায়ীরা। পর্যটন মেলার আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন জানান, সকাল সাড়ে ৯টায় সৈকতের লাবণী পয়েন্টে পর্যটন মেলা ও বিচ কার্নিভালের উদ্বোধন হয়েছে । এর আগে অনুষ্ঠিত হয়েছে ট্যুরিস্ট পুলিশের বর্ণাঢ্য র্যালী। সকাল পৌনে ১০টায় বৃক্ষরোপণ ও আলোচনা সভার আয়োজন করা হয় । বেলা সাড়ে ১১টায় বিআইডব্লিউটিএ ঘাট থেকে মহেশখালী জেটি পর্যন্ত চলেছে নৌ-র্যালী। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে আগত পর্যটকদের জন্য অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশ।

Comments
No comments
Add a comment: