সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

মল্লিক জামাল
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

বরগুনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সুনামহানি ও অপপ্রচার চালানোর অভিযোগে দুইজনের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইবুনালে মামলা করেছেন জহিরুল ইসলাম নামের এক ব্যক্তি। জহিরুল ইসলাম এশিয়ান টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি। 

গত ২৭ নভেম্বর বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন৷ এদিকে মামলা হওয়ার পরপরই বাদী জহিরুল ইসলাম ও সোহরাব হোসেনের নামে মিথ্যা মামলা দায়ের করে অভিযুক্তরা।

সাইবার ট্রাইবুনাল বরিশাল জেলা ও দায়রা জজ এর বিচারক মো. গোলাম ফারুক মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী। আসামিরা হলেন- বরগুনার তালতলী উপজেলার পচা কোড়ালিয়া গ্রামের গাজী আ: মান্নানের ছেলে সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার বার্তা সম্পাদক পরিচয়দানকারী রাশেদুল ইসলাম (৪২) ও তার সহযোগী নূর হোসেন ইমাম।

খোজ নিয়ে জানা যায়, রাশেদুল ও নুর হোসেন ইমাম ভুয়া ও মিথ্যা তথ্য সম্বলিত পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিযুক্ত রাশেদুল ও নুর হোসেন ইমামের ফেসবুক আইডি থেকে পোস্টটি করা হয়। বিষয়টি নিয়ে রাশেদুল ও ইমামের নামে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন ভুক্তভোগী। এতে ক্ষিপ্ত হয়ে একটি পরিবারকে চাপ প্রয়োগ করে মিথ্যা তথ্য দিয়ে ওই মামলার বাদী জহিরুল ইসলাম ও সোহরাব হোসেনের নামে বানোয়াট মামলা দায়ের করার অভিযোগ উঠেছে রাশেদুলের বিরুদ্ধে। 

বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ওই পরিবারটি। বুধবার (০৬ ডিসেম্বর) বেলা এগারোটায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
Advertisement

সংবাদ সম্মেলনে মোসাম্মৎ সেতারা বেগম নামে একজন লিখিত বক্তব্যে জানান, আমাদের জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারপিট হয়েছে। আমার মেয়ে আকলিমা কে কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। এরপর ন্যায় বিচারের দাবিতে আমরা তালতলী অংকুজানপাড়ায় এক মানববন্ধন করি সেই মানববন্ধনে বরগুনা ও তালতলীর অনেক সাংবাদিকরা উপস্থিত হয়। সেখানে বরগুনার এশিয়ান টিভির সাংবাদিক জহিরুল ইসলাম ও চ্যানেল এস টিভি র বরগুনা জেলা প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন উপস্থিত হয়। ওখানে বসে রাশেদুল ইসলাম কথিত সাংবাদিক এর সাথে কথার কাটাকাটি হয়, জহিরুল ইসলাম ও সোহরাব হোসেন বরগুনার সাংবাদিকদের সাথে। 

তিনি বলেন, আমার মেয়ে আকলিমা বেগমকে কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করার সংবাদ প্রকাশ করার জন্য বরগুনার সাংবাদিকরা তালতলীতে যায় ওই সময় আমাদের সাথে সাক্ষাৎকার নেওয়ার সময় কথা হয়। এছাড়া আমাদের সাথে আর কোন কথাবার্তা হয়নি জহিরুল ইসলাম ও সোহরাফ হোসেনের সাথে, কিন্তু দেখা যায় তাদের ও আমাদের নিয়ে মিথ্যা অপপ্রচার ও সম্মানহানি , আপত্তিকর বক্তব্য উপস্থাপন করেছে উল্লিখিত কথিত সাংবাদিক রাশেদুল ইসলাম ও নূর হোসেন ইমাম। সাংবাদিকদের বিরুদ্ধে ৭৫ লক্ষ টাকা আমরা দিয়েছি মর্মে লিখেছেন কথিত সাংবাদিক রাশেদুল ইসলাম ও নূর হোসেন ইমাম। 

তিনি আরও বলেন, উল্লেখিত জমি সংক্রান্ত ঘটনায় নিউজ কভারেজ এর জন্য আমরা কোন সাংবাদিকদের টাকা পয়সা দেই নাই। এই মিথ্যা মনগড়া নিউজ প্রতিবেদন ও মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই কথিত সাংবাদিক রাশেদুল ইসলাম ও নূর হোসেন ইমাম এর বিচার প্রার্থনা করি। এবং জহিরুল ও সোহরাব হোসেনের বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।

Comments

No comments

Add a comment:

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন