সাংবাদিকদের নিয়ে কটূক্তি করে তুমুল আলোচনায় উখিয়া থানা উপ-পরিদর্শক হোসনে মোবারক

❝৫০০ টাকার মামলা দিলে সাংবাদিকরা আব্বা ডাকে❞ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিকদের এমন মন্তব্য ব্যপক আলোচিত সমালোচিত হয়েছেন উখিয়া থানার উপপরিদর্শক মোহাম্মদ হোসনে মোবারক।
রবিবার (১৪ জুলাই) সকালে ” Md Honse Mobarak (Juel) ” নামে ফেসবুকে থাকা নিজের একাউন্ট থেকে মোবারক তার দেওয়া একটি স্ট্যাটাসে লিখেন ” যাচাই বাছাই ছাড়া নিউজের নামে চরিত্র হননের যে চেষ্টা, তা বন্ধ হোক। আমি/আপনি সচেতন না হলে, পরের বার আমরাই ভিকটিম হবো।”
ঐ স্ট্যাটাসের মন্তব্যের ঘরে তার এক ফেসবুক অনুসারীর করা মন্তব্যের ফিরতি জবাবে মোবারক সাংবাদিক বিশেষণের আগে ” বা*ছা* “এর মতো অশালীন ও দৃষ্টিকটু শব্দ জুড়ে দিয়ে দাবী করেন- ” অই বা*ছা* সাংবাদিককে ৫০০৮ এর মামলা দিতে গেলেই আব্বা ডাকে। যারা জাত এর সাংবাদিক তারা আউল ফাউল লিখে না।”
তার এমন স্ট্যাটাসে স্থানীয় সাংবাদিকরা প্রতিবাদমূলক মন্তব্য করলে নিজের টাইমলাইন থেকে পোস্টটি মুছে ফেলেন মোবারক।
পুলিশের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনে চাকরিরত অবস্থায় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত সাংবাদিকতার মতো মর্যাদাপূর্ণ পেশাকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোবারকের এই মন্তব্য কতটুকু যুক্তিযোগ্য? – এমন প্রশ্নের উত্তর দেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রফিকুল ইসলাম।
জবাবে মুঠোফোনে তিনি বলেন, ” এটি পেশাদারিত্বমূলক আচরণ নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করার আগে তার সর্তকতা অবলম্বন করা উচিত ছিলো। একটি পেশায় নিয়োজিত থেকে আরেকটি পেশাকে তিনি হেয়প্রতিপন্ন করতে পারেন না।”
বিষয়টি অবগত হওয়ার পর মোবারকের কাছে কেন ‘তিনি এই আচরণ করেছেন?’ তা জানতে চাওয়া হয়েছে বলে উল্লেখ করে জেলা পুলিশের উচ্চপদস্থ এই কর্মকর্তা জানান, ” মোবারকের কাছে এমন অশোভনীয় মন্তব্য করার কারণ দর্শানো হয়েছে। তিনি যদি গ্রহণযোগ্য উত্তর না দেন তাহলে বিধি অনুযায়ী শা’স্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ”
জানা যায়, ২০১৯ সালে পুলিশের চাকরিতে যোগ দেন কুমিল্লার বাসিন্দা মোবারক এবং গত বছরের জুনে উখিয়ায় তার পদায়ন হয়।

Comments
No comments
Add a comment: