সরাইলে তিতাস নদীতে মিলল বৃদ্ধের লাশ উদ্ধার।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বেড়াতে এসে নিখোঁজের তিনদিন পর তিতাস নদী থেকে রহমত আলী (৬৯) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শাহবাজপুরে তিতাস নদীর সেতু এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রহমত আলী একই উপজেলার আইড়ল গ্রামের মৃত জহের আলীর ছেলে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, রহমত আলী বাংলাদেশ ব্যাংকের কেয়ারটেকার পদ থেকে অবসর গ্রহণ করেছেন।তার ছেলেও একই পদে চট্রগ্রামে õ8;াকরি করেন। তিনি চট্রগ্রামে ছেলের কাছে থাকতেন। সম্প্রতি তিনি উপজেলার দেওড়া গ্রামে তার মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় রহমত আলী মসজিদে নামাজে গিয়ে আর বাড়ি ফেরেননি। এই ঘটনায় তার মেয়ে একটি সাধারণ ডায়েরি করেছিলেন। বুধবার তার মরদেহ পাওয়া গেছে। ।
তিনি আরও জানান, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ইতোপূর্বে তিনি তিনবার স্ট্রোক করে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। লাশটি ময়নাতদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল। তারপর বিকালে পরিবারে কাছে লাশ হস্তান্তর করা হয় ।

Comments
No comments
Add a comment: