সরকারি বাঙলা কলেজে কর্মী সভা অনুষ্ঠিত

আজ মিরপুর সরকারি বাঙলা কলেজে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সহ কেন্দ্রীয় অন্যান্য নেতাকর্মীবৃন্দ। আরো উপস্থিত ছিলেন বাঙলা কলেজ ছাত্রলীগের সাবেক নেতাকর্মীবৃন্দ ও বাঙলা কলেজের সকল স্তরের শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য গত ১ অক্টোবর সরকারি বাঙলা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উক্ত সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৬১ সালের ১৫ই ফেব্রুয়ারি ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে বাংলা একাডেমিতে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ঢাকায় একটি "বাঙলা বিশ্ববিদ্যালয়" স্থাপন এবং প্রাথমিক পদক্ষেপ হিসেবে "বাঙলা কলেজ" প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষা, প্রশাসন সর্বত্র বাংলা ভাষা চালুর উদ্দেশ্যে ভাষা সৈনিক প্রিন্সিপাল আবুল কাশেম ১৯৬২ সালের পহেলা অক্টোবর বকশিবাজারের নবকুমার ইনস্টিটিউটে সন্ধ্যাকালীন কলেজ চালু করেন।
বর্তমানে যার রয়েছে ২৫ একরের ক্যাম্পাস। বাঙলা কলেজ প্রতিষ্ঠার সময়ে অনেকে পরিহাস করে বলেছিল যে এখন "বাঙলা মৌলবী" জন্ম নেবে। অনেকে বলেছিল যে, বাংলা মাধ্যমে পড়াশোনা করলে এখানকার মানুষ পিছিয়ে পড়বে। এসব কটুবাক্য উপেক্ষা করে দ্রুত বাংলা মাধ্যমে পড়াশোনা জনপ্রিয় হয়ে ওঠে বাঙলা কলেজের কল্যাণে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী সৈন্য ও এদেশীয় দোসরেরা কলেজের নাম "উর্দু কলেজ" রাখে এবং টর্চার সেল ও বধ্যভূমি হিসেবে ব্যবহার করে। কলেজটি ১৯৮৫ সালে জাতীয়করণ ও ১৯৯৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা হয়। ২০১৭ সালের ১৬ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। উল্লেখ ্য বাঙলা কলেজে বর্তমানে কোন কমিটি নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীদের সূত্রে জানা যায় অতি দ্রুত কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে কমিটি গঠন করা হবে।

Comments
No comments
Add a comment: