সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে

সফিকুল ইসলাম রানা।
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা" প্রতিপাদ্য নিয়ে সোমবার(৯ডিসেম্বর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪।


এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও কর্মকর্তা, দুপ্রকের নেতৃবৃন্দ, সাংবাদিক ও অন্যান্য পেশার গন্যমান্যরা উপস্থিত ছিলেন।

মতলব উত্তর উপজেলা চত্তরে র‌্যালী বের করা হয়। পরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি(তদন্ত)প্রদীপ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, ছেংগারচর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)বেনজীর আহমেদ, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবু্ আলম লাভলু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিö
Advertisement
3;ির সদস্য একেএম তাজুল ইসলাম, উপজেলা স্কাউটের সম্পাদক আক্তার হোসেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি বন্ধে মানুষের মাঝে সচেতনতা আরো বাড়াতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দুর্নীতি আমাদের সমাজে বড় ধরণের একটি ব্যাধি হিসেবে কাজ করছে। যার ফলে সমাজ তথা রাষ্ট্র আগাতে পাড়ছেনা।এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। নৈতিকতা বিবর্জিত জীবনই দুর্নীতি মুক্ত বাংলাদেশের অন্তরায়। তাই তরুণদের মাধ্যমে এর প্রতিরোধ গড়ে তোলা খুবই জরুরী।


বক্তারা আরো বলেন, নতুন প্রজন্মকে প্রাথমিক পর্যায় থেকেই দুর্নীতির বিরুদ্ধে সচেতন করতে হবে। প্রাথমিক পর্যায়ে এর কুফল সম্পর্কে সচেতন করা গেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সহজ হবে। এ সময় বক্তারা দুর্নীতি রোধে আরো বেশী বেশী করে বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনের উপরও জোর দেন।
 
বক্তারা আরো বলেন, জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ঘোষণা করে। সে হিসেবে এবার ২২তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়। জাতিসংঘ সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনেস্ট করাপশনের (আনকাক) মাধ্যমে দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন ২০০৭ সালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন শুরু করে। যদিও সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি উদযাপিত হচ্ছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন