সন্ত্রাসী হামলার ৪ দিন পর চিকিৎসাধীন ব্যবসায়ীর মৃত্যু

নজরুল ইসলাম শুভ,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
রবিবার, ০৮ অক্টোবর ২০২৩

সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যালের আইসিইউতে ভর্তি ছিলেন দুলাল মিয়া (৫০)। ঘটনার চার দিন পর গতকাল শুক্রবার রাতে মৃত্যু হয়েছে তার। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাবিবপুর গ্রামের বাসিন্দা ছিলেন দুলাল মিয়া। গত মঙ্গলবার সকালে স্থানীয় সন্ত্রাসী রাজ্জাক ও এমদাদ দলবল নিয়ে দুলাল মিয়া, তাঁর বড় ভাই ফজল মিয়া ও ভাতিজা নির্ঝরের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

হামলায় মারাত্মক আহত হন দুলাল। পরে তাকে ঢামেকের আইসিইউতে নেওয়া হয়েছিল। এ ঘটনায় গত বুধবার সকালে আহতের ভাতিজা ইয়াছিন হোসাইন নির্ঝর বাদী হয়ে ১০ জনকে অভিযুক্ত করে সোনারগাঁ থানায় মামলা করেন। দুলাল মিয়া হত্যায় জড়িত এমদাদ হোসেন (৫৫) ও আরমানকে (৪৩) গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

Advertisement
নিহত দুলাল মিয়া উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের মৃত শাহজাহান ওরফে ডেঙ্গর আলীর ছেলে।
মামলার বাদী ও নিহতের ভাতিজা ইয়াছিন হোসাইন নির্ঝর জানান, তার বাবা ফজল মিয়ার সঙ্গে রাজ্জাকের জমিজমার ব্যবসা। গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ব্যাবসায়িক লেনদেনের কথা বলে মোবাইল ফোনে তার বাবাকে ডেকে রাজ্জাক মিয়ার বাড়িতে নিয়ে যায়। পরে ব্যাবসায়িক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হলে রাজ্জাক তার দলবল নিয়ে ফজল মিয়াকে মারধর শুরু করে।

এ খবরে নির্ঝর ও তার চাচা দুলাল মিয়া ঘটনাস্থলে যাওয়া মাত্রই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার চাচার নাড়ি-ভুঁড়ি বের করে ফেলে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, এ ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন