সদিয়া চাঁদপুরে আ'লীগের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত।
চৌহালী উপজেলার এনায়েতপুর থানা আ'লীগের উদ্যেগে ওয়ার্ড আওয়ামীলীগের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৩ টায় করোনা বাজার চত্বরে ১ নং সদিয়া ইউনিয়নের ২,৩ নং ওয়ার্ড আ'লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনায়েতপুর থানা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি,১নং সদিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদ, সহ-সভাপতি ডা.মুজিবর রহমান,যুগ্ন-সাধারন সম্পাদক এবিএম শামীম হক, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ হাফিজুর রহমান হাফিজ, ইউনিয়ন আ'লীগের সভাপতি শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক আনসার আলী বুদ্দু, যুগ্ন-সাধারন সম্পাদক ফজলু প্রামানিক ৩ নং ওয়ার্ল্ড আ'লীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনি ব্যাপারী সহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জুলমত হোসেন,ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম।

Comments
No comments
Add a comment: