সকলে ঐক্যবদ্ধ হয়ে বন্যার্তদের পাশে দাঁড়াতে হবে : তানভীর হুদা

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তানভীর হুদা বলেছেন, দেশে চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যার যা কিছু আছে তা নিয়েই বন্যার্তদের পাশে দাঁড়াতে হবে। ২৪ আগস্ট রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর ও বাংলাবাজার বেরীবাঁধের উপর গণসংযোগকালে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
সাবেক তথ্য ও সংস্থাপন মন্ত্রী মরহুম নুরুল হুদার ছেলে তানভীর হুদা আরও বলেন, বন্যার্তরা আমাদেরই ভাই বোন। তারা আমাদেরই দেশের মানুষ। তাই আমাদের দায়িত্ব তাদের পাশে থাকা। আমাদের নেতাকর্মীদের প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার নির্দেশনা রয়েছে।
তিনিও আরও বলেন, বহু জীবনের বিনিময়ে ছাত্র জনতার আন্দোলনে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা ধরে রাখতে হবে। বিএনপির কোন নেতাকর্মীদের আচরণে যাতে কোন সাধারণ মানুষ কস্ট না পায়। সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সবশেষে তিনি মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেরীবাঁধ রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকায় ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম রাব্বানী মামুন, বিএনপি নেতা এরফান কাজী, ইসলামাবাদ ইউপির ৯নং ওয়ার্ড মেম্বার আলআমিন, যুবদল নেতা ইমরান, বিএনপি নেতা খোরশেদ আলম মীর, যুবদল নেতা শাহআলম মিয়াজী, সহ সুলতানাবাদ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং মুসল্লিগণ।

Comments
No comments
Add a comment: