সংস্কৃতি আর তারুণ্যের জোয়ারে ভাসলো সরকারি বিজ্ঞান কলেজ ক্যাম্পাস

ফাহিম হক , কাজী টিভি
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫


গত দু’দিন ধরে উৎসবের আমেজে মুখর ছিল কলেজ ক্যাম্পাস।

GSC Cultural Club-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত “১ম জাতীয় সাংস্কৃতিক কার্নিভাল”— যেখানে সংস্কৃতি, সৃজনশীলতা ও তারুণ্যের প্রাণবন্ত উপস্থিতিতে পরিণত হয় পুরো প্রাঙ্গণ।  দুই দিনব্যাপী এই আয়োজনে কলেজজুড়ে অনুষ্ঠিত হয় নানা ধরনের প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা। নাচ, সলো ড্যান্স, গান, কবিতা আবৃত্তি এবং ব্যতিক্রমী পরিবেশনা Homeland Harmony— প্রতিটি সেগমেন্টেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতার পাশাপাশি মঞ্চভিত্তিক পরিবেশনাগুলো দর্শকদের মাঝে সৃষ্টি করে উৎসবের ভিন্ন মাত্রা। 

সব আয়োজনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় “Cultural Fusion” নামের বিশেষ পরিবেশনা। এই সেগমেন্টে একই মঞ্চে গান পরিবেশন করেন GSC Cultural Club-এর প্রাক্তন ব্যাচের প্যানেলিস্ট এবং বর্তমান প্যানেল সদস্যরা। অতীত ও বর্তমানের শিল্÷

Advertisement
4;ীদের এই যৌথ পরিবেশনা দর্শকদের মাঝে তৈরি করে আবেগ, স্মৃতি ও প্রেরণার এক অনন্য মুহূর্ত।  কার্নিভালের আরেকটি উল্লেখযোগ্য অধ্যায় ছিল GSC Cultural Club-এর নতুন প্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা। এ সময় ক্লাবের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোঃ রাইয়ান ।

নতুন নেতৃত্বের হাত ধরে ক্লাবটি ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে কাজ করবে— এমন আশাবাদ ব্যক্ত করেন আয়োজক, শিক্ষক ও অতিথিবৃন্দ।  পুরো আয়োজনটি সম্পন্ন হয় কলেজের বিভিন্ন অংশজুড়ে। তবে প্রধান মঞ্চ হিসেবে ব্যবহৃত হয় কলেজের অডিটোরিয়াম, যেখানে একের পর এক মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে রাখেন অংশগ্রহণকারী শিল্পীরা।  সংস্কৃতি ও সৃজনশীলতার এই মিলনমেলা শুধু একটি আয়োজন নয়, বরং এটি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও প্রকাশের এক শক্তিশালী প্ল্যাটফর্ম। আয়োজকদের প্রত্যাশা, এই কার্নিভাল ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নেবে।

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা