সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ফেনীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

শেখ আশিকুন্নবী সজীব,ফেনী প্রতিনিধি
শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ফেনীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার আয়োজনে শহরে বিক্ষোভ মিছিল বের করে।

বৃহস্পতিবার বিকেলে শহরের জহিরিয়া মসজিদ চত্বরে মিছিলের আগে জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান ফরহাদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া বলেন, সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন জনগণের আশা-আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নির্দলীয়  জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গোটা জাতি যখন ঐক্যবদ্ধ, ঠিক সেই মুহুর্তে ফ্যাসিবাদী সরকারের নির্দেশে মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে জাতিকে চরমভাবে হতাশ করেছে। অবিলম্বে তফসিল বাতিল করা না হলে যেকোন পরিস্থিতির জন্য শেখ হাসিনার সরকার দায়ী থাকবে ।

Advertisement

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আন্দোলনের উপদেষ্টা মাওলানা মীর আহমদ মীরু,সহ-সভাপতি মাওলানা হাফেজ রফিকুল ইসলাম ভুঁইয়া, সেক্রেটারি আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া, জয়েন্ট সেক্রেটারি মাওলানা কে এম বেলাল হোছাইন পাটোয়ারী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আলাউদ্দিন সাবেরী,বামুকের জেলা সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি মকসুদ মিয়াজী,যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি সালাহুদ্দিন আইয়ুবি, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি এইচএম নুরুজ্জামান।

নেতৃবৃন্দ বলেন, সরকার এই ইসিকে দিয়ে একতরফা নির্বাচন করতে চাচ্ছে। বিরোধী আন্দোলনকে সহিংস আখ্যা দিয়ে দমন করতে চেয়েছে। সরকার একতরফা নির্বাচন দিয়ে ক্ষমতার বৈতরণি পার হতে চায়। জনগণ এবার তা গ্রহণ করবে না। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আগেও হয়নি, আগামীতেও হবে না।

বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

Comments

No comments

Add a comment:

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন