সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি জানিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা।

সাত কলেজ নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রজ্ঞাপন করে নতুন সেশন অর্থাৎ ২০২৪-২৫ সেশন থেকেই ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানান সাত কলেজের শিক্ষার্থীরা।
আজ (০৪ জানুয়ারি) দুপুরে ঢাকা কলেজ শহিদ মিনারের পাদদেশে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এদাবি জানান তারা। প্রতিনিধি আব্দুর রহমান বলেন, ভর্তি পরীক্ষায় অর্ধেকের বেশি আসন কমিয়ে পরীক্ষা নিতে হবে। যদি নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়, তাহলে রাজপথে আন্দোলনের ঘোঘণা দেন।
এছাড়াও ঢাবির এই প্রহসন থেকে দ্রুত মুক্তি পেতে চান। সাত কলেজকে নিয়ে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় করার জন্য ০৪ সদস্যর একটি কমিটি করা হয়েছে। সভাপতি রাখা হয়েছে ইউজিসির প্রধানকে। আগামী ৩০ দিনের মধ্যেও বিশ্ববিদ্যালয় রূপান্তরের রুপরেখা প্রনয়ণ করার দাবি জানান। এছাড়াও ৫ দফা দাবি তোলেন তারা। দাবিগুলো হলো-
১। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্ট করে জানাতে হবে যে, ৭ কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থায় আর কোনো ভর্তি পরীক্ষা হবে না।
২। সাত কলেজ নিয়ে রাষ্ট্র যে স্বতন্ত্র স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় রূপান্তর বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে উক্ত কমিটি ও সাত কলেজের প্রিন্সিপালসহ সাত কলেজের শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে নতুন সেশন অর্থাৎ ২০২৪-২৫ সেশনের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৩। বিশ্ববিদ্যালয় জন্য যে কমিটির গঠন করা হয়েছে তার মাধ্যমে নতুন সেশনে, নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে ভর্তি করা এবং বর্তমান কাঠামো সচল রাখতে ঢাবি প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করতে হবে যাতে, শিক্ষার্থীদের সেশনজটের ভোগান্তি না হয় ।
৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনও শিক্ষক আমাদের ক্লাস নেয়নি কোনও দিন। তারপরও কিভাবে আমাদের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করে আমরা বোধগম্য নই। বিগত সময়ে আমরা দেখেছি সাতকলেজের শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচার করে এবং বিরূপ মন্তব্য করে। আমাদের উত্তরপত্র যেনো আমাদের সাত কলেজের শিক্ষকদের মাধ্যমেই মূল্যায়ন করা হয় তার জোড় দাবি জানাচ্ছি।
৫। মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি ২০২৪-২৫ সেশনে ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা অর্ধেক বা আরও কমিয়ে আনার লক্ষ্যে কলেজ গুলোর অধ্যক্ষ মহোদয়গণের মতামত নিবে। বিভাগ ভিত্তিক অবকাঠামো বিবেচনা করে নতুন সেশনের শিক্ষার্থী ভর্তি করাতে হবে।

Comments
No comments
Add a comment: