শ্রীলঙ্কা সিরিজে খেলা নিয়ে যা বললেন সাকিব

তবে সাকিব আল হাসান বিশ্রামে ছিলেন না। নিজের ব্যক্তিগত বাণিজ্যিক কাজে অংশ নেন তিনি।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হয়েছে সেই অনুষ্ঠান। সেখানেই কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে।শুরুতে সাকিবের কাছে জানতে চাওয়া হয় শ্রীলঙ্কা সিরিজ নিয়ে কোনো পরিকল্পনা করছেন কিনা, বিশেষ করে টেস্ট নিয়ে? এমন প্রশ্নে টাইগার অধিনায়ক বলেন, 'না শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনো কোনো প্লান হয়নি। বিপিএল চলছে এটা নিয়েই ফোকাস করছি চেষ্টা করছি কিভাবে দলের জন্য কনট্রিবিউট করতে পারি।'
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন না সাকিব, এমন গুঞ্জন আছে। এ নিয়ে সাকিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, 'আমি কি বলেছি কখনো আমি চাচ্ছি না বা চাচ্ছি।' উল্টো সাংবাদিককে প্রশ্ন ছুঁড়ে দেন, 'কার কাছ থেকে শুনছেন এমন কথা?'

Comments
No comments
Add a comment: