শ্রীপুরে ভূমিদস্যুদের হামলার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরের শ্রীপুরে ভূমিদস্যুতা ও মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (৬ এপ্রিল) শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খন্ড গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে ভূমিদস্যুদের হামলা করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
এ বিষয়ে ভুক্তভোগী ইব্রাহিম ৮ জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, কেওয়া পূর্ব খন্ড গ্রামের রহমত আলীর সন্তান আতিকুল ইসলাম (৪৮), মজনু (৪৫), সোহাগ (৪২), একই গ্রামের জিল্লু ফকিরের সন্তান জসিম (২৮), মৃত বারেক এর সন্তান মোখলেজ (৩৩) ও আক্তার হোসেন (৫৫)। এছাড়াও ৫ জনকে অজ্ঞাতনামা হিসেবে অভিযুক্ত করা হয়েছে।
মানববন্ধনে এলাকাবাসী অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছেন। ভুক্তভোগী ইব্রাহিম বলেন, আমাদের ভোগদখলকৃত জমি তারা জবরদখল করতে এসে আমার ভাতিজা আল-আমিন ও একজন ভাড়াটিয়াকে কুপিয়ে গুরুতর করে। আমরা সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আকবর আলী খাঁন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments
No comments
Add a comment: