শ্রমিক সংকটে বিপাকে কৃষক, ধান কেটে পৌঁছে দিল ছাত্রলীগ

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন ও বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ইনাম এর আহবানে সাড়া দিয়ে দরিদ্র অসহায় কৃষকদের ধান কেটে দিচ্ছেন উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা।
উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক রতনের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারীর তত্ত্বাবধানে ছাত্রলীগ নেতা কর্মীরা সোনারায় ইউনিয়নে দরিদ্র অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছেন।
ছাত্রলীগ নেতা রতন বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমরা ছাত্রলীগ নেতাকর্মীরা উপজেলার দরিদ্র কৃষকদের ধান কেটে ঘরে পৌঁছে দেয়ার কাজ শুরু করেছি। যতক্ষণ পর্যন্ত মাঠে ধান থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকব। কোনো কৃষকের ধান যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে আমরা কাজ চালিয়ে যাবো। বঙ্গবন্ধুর সৈনিক ছাত্রলীগ একজন কৃষকের ধান নষ্ট হতে দেবে না।

Comments
No comments
Add a comment: