শৈশবের ক্লাবের বিপক্ষেও জয় পেলেন না মেসি

লিওনেল মেসির সুবাদে ইন্টার মায়ামির ভক্তদের সংখ্যা এখন নেহায়েত কম না। লাইভ খেলা দেখার সুযোগ না থাকলেও অন্তত খোঁজ রাখতে ভুল করেননি অনেকেই। প্রাক-মৌসুমটা এমন সব ভক্তদের কেবল যন্ত্রণাই উপহার দিয়ে গেলেন লিওনেল মেসি এন্ড কোং।
হংকংয়ের বিপক্ষে ম্যাচ বাদে বাকি সব ম্যাচেই ড্র কিংবা হার দিয়েই শেষ করতে হয়েছে ইন্টার মায়ামিকে। নিজের শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে প্রাক মৌসুমের সবশেষ ম্যাচে মাঠে নেমেছিল মেসির নেতৃত্বাধীন ইন্টার মায়ামি।
স্বাভাবিকভাবেই ম্যাচ নিয়ে ছিল বাড়তি উন্মাদনা। তবে ফুটবল ছাপিয়ে এখানে মুখ্য হয়ে থাকল পুনর্মিলনীর গল্পটাই। মায়ামি কোচ জেরার্দো মার্তিনোর নিউওয়েলসেরন ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। খেলোয়াড় এবং কোচ হিসেবে জিতেছেন আর্জেন্টাইন লিগ।এমন এক ম্যাচে তাই খুব একটা আগ্রাসী ফুটবল দেখা যায়নি কারো কাছে থেকেই। চোটে আক্রান্ত মেসি প্রথম থেকে খেলবেন কিনা, সেটাই ছিল বড় প্রশ্ন। মেসি অবশ্য খেলেছেন শুরুর মিনিট থেকেই।
টানেল থেকে মাঠে আসতেই পেয়েছেন দুই দলের উষ্ণ অভ্যর্থনা। মেসি যে দুই দলেরই! এমন ম্যাচেও অবশ্য জয় উপহার দেওয়া হয়নি আর্জেন্টাইন জাদুকরের। ৩৭ মিনিটে ফ্রিকিক থেকে গোল প্রায় পেয়েই গিয়েছিলেন তিনি। তবে সেটায় যথেষ্ট বাঁক আসেনি।
বলও তাই ঢোকেনি জালে। মেসি খেলেছেন ৬০ মিনিট পর্যন্ত। লুইস সুয়ারেজ, গ্রেসেলের সঙ্গে উঠে যান তিনিও। এরপরেই কাম্পানা, সান্ডারল্যান্ড ও বোরগেলিনকে মাঠে নামান হয়। ৪ মিনিট পরই কর্নার থেকে দারুণ হেডে গোল করেন স্নেইডার বোরগেলিন। তবে সেই লিড আর ধরেও রাখা যায়নি। ৮৩ মিনিটে মায়ামি রক্ষণের ভুলে গোল করে বসেন নিওয়েলসের ফ্রাঙ্কো দিয়াজ। এমএলএস প্রাক্–মৌসুমে এটিই ছিল ইন্টার মায়ামির সর্বশেষ ম্যাচ।

Comments
No comments
Add a comment: