শেষ হচ্ছে জমজমাট প্রচারণা

উজ্জ্বল কুমার দাস, বাগেরহাট জেলা প্রতিনিধি।
বুধবার, ০৮ মে ২০২৪

কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহূর্তেও চলছে নির্বাচনী প্রচার প্রচারণা।প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি চাচ্ছেন ভোট।আর এরমধ্যে দিয়ে শেষ হতে যাচ্ছে প্রথম ধাপের কচুয়া উপজেলা নির্বাচনের জমজমাট প্রচার-প্রচারণা।নীতিমালা অনুযায়ী ৬ মে রাত ১২ থেকে আনুষ্ঠানিক ভাবে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা।আর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ৮ মে।এ নির্বাচনে মুলত বিরোধী দলের কোন প্রার্থী না থাকায় এবং সরকারি দল দলীয় প্রতিক না দেওয়ায় কচুয়ায় স্বতন্ত্রের ব্যানারে আওয়ামী লীগই আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী।

শেষ মুহূর্ত পর্যন্ত চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।পোস্টার,বিলবোর্ডে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সহ গ্রামের অলি-গলি।শেষ মুহূর্তেও হাট-বাজার, চায়ের দোকান ও বিভিন্ন মহলে আড্ডায় জমে উঠেছে নির্বাচনী আমেজ।এবার সোস্যাল মিডিয়া (ফেসবুকে) ও সরব ছিল প্রার্থী ও কর্মী সমর্থকেরা । এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।প্রার্থীরা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা সরোয়ার ঘোড়া প্রতিক,বাগেরহাট জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস মটর সাইকেল প্রতিক,বাগেরহাট জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কে এম ফরিদ হাসান আনারস প্রতিক ও প্রয়াত উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের ছেলে ও রাড়িপাড়া  ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবু দোয়াত কলম প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Advertisement

অন্যদিকে ২ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।প্রার্থীরা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও সাবেক আওয়ামীলীগ নেতা মোঃ ফিরোজ আহম্মেদ উড়োজাহাজ প্রতিক,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সাজ্জাদুল ইসলাম সুমন টিয়াপাখি প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এছাড়াও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগ নেত্রী  হনুফা খাতুন কলস প্রতিক,মাধবী রানী শীল প্রজাপতি প্রতিক ও মোসাঃ ইয়াসমিন আক্তার হাঁস প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এদিকে গত ৪ মে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী সহিংশতার ঘটনাও ঘটেছে।ভাষা বাজারে দোয়াত কলম প্রতিকের সমর্থক সাথে ঘোড়া প্রতিক সমর্থকদের মধ্যে এ সহিংসতার ঘটনা ঘটে।এ ঘটনার পরপর আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা মহড়া বৃদ্ধি করা হয়েছে।এছাড়াও ছোটখাটো আচরণ বিধি লংঘনের ঘটনাও ঘটেছে এ নিয়ে প্রার্থীদের জরিমানাও গুনতে হয়েছে।

সবকিছু মিলে আগামী ৮ মে ভোটগ্রহণের মধ্য দিয়ে সমর্থকদের মধ্যে সৃষ্ট উত্তেজনার সমাপ্তি হতে যাচ্ছে।এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮৯ হাজার ৬ শত ৯১ জন।এরমধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ৭ শত ৬৪ জন ও মহিলা ভোটার সংখ্যা রয়েছে ৪৪ হাজার ৬ শত ২৭ জন।এ উপজেলায় মোট ৭ টি ইউনিয়নে ৩০ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।ভোটগ্রহণ শেষে কে হচ্ছে বিজয়ী এটাই এখন দেখার বিষয়। 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন