শেষ ওয়ানডের আগে পর্যবেক্ষণে আছেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক
রবিবার, ০৬ জুলাই ২০২৫
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ।

যা প্রথমবার লঙ্কান মাটিতে টাইগারদের ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ করে দিয়েছে। তবে ম্যাচ জিতলেও চিন্তার বিষয় হয়ে এসেছে নাজমুল হোসেন শান্ত’র চোট। গতকাল বাউন্ডারিতে ফিল্ডিংয়ের সময় তিনি চোট পান তিনি। সেই চোটের পর আর মাঠে দেখা যায়নি শান্তকে। মূলত ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে তিনি পায়ের মাংসপেশিতে (কোয়াড্রিসেপসে) চোট পান। চোটের পর আর মাঠে নামেননি এবং বর্তমানেও বিশ্রামে থেকে বরফ দিয়ে চিকিৎসা নিচ্ছেন। আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর একটি এক্স-রে হতে পারে শান্ত’র।  পরে সেই রিপোর্ট অনুযায়ী তৃতীয় ওয়ানডেতে তার খেলা নিয়ে সিদ্ধান্ত হবে। এর আগে প্রথমে ব্যাট করা বাংলাদেশের হয়ে গতকাল ব্যাট হাতেও ভালো করতে পারেননি শান্ত।
Advertisement

ম্যাচের শুরুতে তানজিদ তামিম দ্রুত ফেরার পর তিনি দলের হাল ধরার চেষ্টা চালান পারভেজ হোসেন ইমনের সঙ্গে। এই দুজনের সাবলীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়াতে থাকে টাইগাররা। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি শান্ত।  ১২তম ওভারে চারিথ আসালাঙ্কাকে উড়িয়ে মারতে গিয়ে কাউ কর্নারে ধরা পড়েন তিনি। ১৯ বলে ১৪ রান করেন এই টপঅর্ডার ব্যাটার। এর আগে প্রথম ওয়ানডেতেও ক্রিজে থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি শান্ত। আউট হয়ে যান রানআউটের ফাঁদে পড়ে। গতকালও যেভাবে শট খেলতে চেয়েছেন সেভাবে হয়নি, কিছুটা ওপরে উঠে যাওয়া বল ধরা পড়ে বাউন্ডারিতে।   আগামী ৮ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ-শ্রীলঙ্কা পাল্লেকেলেতে মুখোমুখি হবে। এই মুহূর্তে দুই দলের লড়াই ১-১ সমতায় থাকায় সেই ম্যাচটি হবে সিরিজ নির্ধারণী।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন